শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা, নিহত ১

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ১২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের সিয়াটলে বন্দুকধারীর হামলায় একজন নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার এ হামলার ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

পুলিশ জানায়, ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বন্দুকধারীর ওপর পাল্টা গুলি চালায়। এ ঘটনায় একজন হামলাকারী শনাক্ত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে পুলিশ প্রাথমিকভাবে এখনো নিশ্চিত হতে পারেনি।

গত মাসেও যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে পুলিশসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। জানা যায়, পথচারীদের ভিড় লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারী।

এর আগে বন্দুক হামলায় নিউইয়র্কে ১০ জন জন কৃষ্ণাঙ্গ, টেক্সাসে ১৯ জন শিশু ও দুইজন শিক্ষক নিহত হন।

অন্য যে কোনো ধনী দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় মৃত্যুর হার বেশি।  

কিউএনবি/অনিমা/২৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit