বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাজিরায় অধিগ্রহণের টাকায় জমি কিনে চাঁদাবাজের কবলে বৃদ্ধ

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১৭৯ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : পদ্মাসেতু ও সেনানিবাসের জন্য জমি অধিগ্রহণ করায় ভিটেমাটি হারিয়েছে জাজিরা উপজেলার নাওডোবা ফজলু মাদবর কান্দি গ্রামের বৃদ্ধ মজিদ চোকদার (৭২)। সরকার থেকে পাওয়া ক্ষতিপূরণের টাকায় উপজেলার ডুবিসায়বর এলাকায় জমি ক্রয় করেন তিনি। সেই জমিতে বাড়ি করতে গিয়ে চাঁদাবাজদের খপ্পরে পড়েছে এই বৃদ্ধ। চাঁদা না দিয়ে বাড়ি করলে বৃদ্ধের জমি ও জীবন দুটোই হারানোর হুমকি চাঁদাবাজদের। উপায়ন্ত না দেখে পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের সহায়তা চেয়েছে এই বৃদ্ধ।

জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে বৃদ্ধের লিখিত আবেদন থেকে জানা গেছে, পদ্মাসেতু ও সেনানীবাসের জন্য সরকার বৃদ্ধের ৭ বিঘা জমি অধিগ্রহণ করে নেয়। অধিগ্রহণ থেকে পাওয়া ক্ষতিপূরণের টাকায় ডুবিসায়বর এলাকার রোস্তম বেপারী, নুরুল হক বেপারী ও রফিক মাদবরের কাছ থেকে ৩টি দলিলের মাধ্যমে পর্যাক্রমে ৪৯ শতাংশ জমি ক্রয় করেন। সেই জমি ভড়াট করে বাড়ি করার উপযোগী করে বাড়ি নির্মাণের কাজ শুরু করে বৃদ্ধ মজিদ চোকদার। সেই জমিতে বাড়ি নির্মাণে বাঁধা হয়ে দাঁড়িয়েছেন স্থানীয় প্রভাবশালী আলমগীর হোসেন বেপারী। তিনি রুস্তম বেপারী ও অন্যান্যদের সাথে নিয়ে বৃদ্ধের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবী করেই চলছে। চাঁদা পরিশোধ না করলে বৃদ্ধকে প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে।

বৃদ্ধ আঃ মজিদ চোকদার বলেন, ফসলি জমি ও বাড়িসহ আমার ৭ বিঘা জমি ছিল। সবই পদ্মাসেতু ও সেনানীবাসের জন্য অধিগ্রহণ করে নিয়েছে। ডুবিসায়বর এলাকার রোস্তম বেপারী, নুরুল হক বেপারী ও রফিক মাদবরের কাছ থেকে জমি ক্রয় করে নামজারী করাই। হালনাগাদ ভূমি উন্নয়ন করও পরিশোধ করেছি। জমি ভড়াট করে বাড়ি করার উপযোগী করে বাড়ির কাজ শুরু করতে যাই। তখন স্থানীয় আলমগীর বেপারী, রুস্তম বেপারী আমার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দিলে আমাকে হত্যা করে গুম করার হুমকি দেয়। চাঁদাবাজদের কবল থেকে রক্ষা পেতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে আবেদন করেছি।

 

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit