বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

আরও পেছাল এসএসসি পরীক্ষা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১২৬ Time View

ডেস্কনিউজঃ ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন, দেশে বন্যা পরিস্থিতি এখনও উন্নতি না হওয়ায় জুলাই মাসে এসএসসি ও সমমান পরীক্ষার আয়োজন সম্ভব নয়। তবে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে এসএসসি পরীক্ষা আগস্ট মাসে শুরু হবে।

রোববার (৩ জুলাই) দুপুরে আন্তশিক্ষা বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানান আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

তিনি বলেন, জুলাই মাসে এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। কারণ, সিলেটের অর্ধেকেরও বেশি কেন্দ্র এখন আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে। এগুলো সংস্কার করে পুনরায় পরীক্ষার উপযোগী করতে সময় লাগবে। তাই ‍জুলাই মাসে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। আগস্ট মাসে পরীক্ষা শুরু হবে।

কবে নাগাদ পরীক্ষাটি আয়োজন করা হতে পারে, এমন প্রশ্নের জবাবে তপন কুমার বলেন, সারা দেশের বন্যা পরিস্থিতি নিয়ে আজকে বোর্ডের সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা ঈদের পর বিষয়টি নিয়ে ফের আলোচনায় বসব। এরপর পরীক্ষার নতুন তারিখ জানাতে পারব।

এ কারণে এইচএসসি পরীক্ষা পেছাবে কি না, জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান বলেন, যেহেতু এইচএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষার সঙ্গে সম্পর্কিত, তাই এই পরীক্ষাও পিছিয়ে যাবে।

প্রসঙ্গত, দেশব্যাপী এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল গত ১৯ জুন থেকে। তবে সিলেটসহ দেশের কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৭ জুন দেশের সকল শিক্ষা বোর্ডের এসএসসি, ভোকেশনাল এবং দাখিল পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে। এর আগে পদ্মা সেতুর উদ্বোধনের কারণে ২৫ জুনের পরীক্ষা এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত হয়।

কিউএনবি/বিপুল/০৩.০৭.২০২২/সন্ধ্যা ৭.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit