বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে পুলিশকে  আহত করলো ছিনতাইকারি

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১৪২ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্বপালনকালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন মো. হারুণ অর রশিদ নামে এক পুলিশ কর্মকর্তা। সদর থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) হারুন অর রশিদ জেলা সড়র হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় আটক করা হয় হামলাকারি জুনায়েদ আহমেদ (২৮) নামের এক ছিনতাইকারিকে। শনিবার বেলা দুইটার দিকে পৌর এলাকান দক্ষিণ পৈরতলার কাওয়ালীহাটিতে এ ঘটনা ঘটে। আটক জুনায়েদ দক্ষিণ পৈরতলা গ্রীণরোড এলাকার আলমগীর মিয়ার ছেলে। এ সময় মোটরসাইকেল যোগে পালিয়ে যায় আরও দুই ছিলতাইকারী। 

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, দুপুরে পৈরতলা-গোকর্ণঘাট সড়কে সদর থানা পুলিশের একটি দল দায়িত্ব পালন করছিলেন। বেলা ২টার দিকে কাওয়ালীহাটি এলাকায় মসজিদের কাছে তিন ছিনতাইকারী ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ বিষয়টি আঁচ করতে পেরে তাদের আটক করতে যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ছিনতাইকারী মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। জুনায়েদ নামে এক ছিনতাইকারীকে আটক করতে গেলে সে এএসআই হারুন অর রশিদকে ছুরিকাঘাত করে। এ সময় হামলাকারিকে আটক করা হয়। পালিয়ে যাওয়া দুই ছিনতাইকারীকে আটক করতে অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit