রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ উন্নয়নে পর্যটন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ১২৭ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহায়তায় গ্রামীন আর্থ-সামাজিক- উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে উপজেলার পর্যটন উন্নয়ন পরিকল্পনা প্রনয়নের জন্য গ্রামীন উন্নয়নে পর্যটন শীর্ষক কর্মশালা গতকাল বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও।

সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) সাইফ-উল আরিফিন, বীজ প্রত্যয়ন কর্মকর্তা আলী আহাম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কালাম ভ‚ইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি।

কর্মশালায় বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ আরজু, আ.ফ.ম. কাউছার এমরান, মোঃ বাহারুল ইসলাম মোল্লা, সদর উপজেলা শিক্ষা অফিসার উম্মে সালমা, প্রধান শিক্ষক দেওয়ান হাফিজ প্রমুখ। কর্মশালায় সদর উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও  বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় মানুষের চিত্ত বিনোদনের তেমন কোন জায়গা নেই। তিনি সদর উপজেলার ১১টি ইউনিয়নে মানুষের চিত্ত বিনোদনের জন্য পর্যটন এলাকা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়ামিন হোসেন বলেন, ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যে দিয়ে প্রবাহিত টাউন খালটিকে পরিষ্কার-পরিচ্ছন ও খনন করে মানুষের চিত্ত বিনোদন স্পট হিসেবে গড়ে তোলার কাজ চলছে। তিনি বলেন, ইতিমধ্যেই খালপাড়ের ১০১জন অবৈধ দখলদারকে চিহ্নিত করা হয়েছে। দ্রæত সময়ের মধ্যে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানো হবে। তিনি বলেন, এছাড়াও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে তিতাস নদীর পূর্বপাড়ে শেখ হাসিনা সড়কের পাশে পর্যটন এলাকা ও তিতাস নদীতে ভ্রমন পিয়াসুদের জন্য নৌকা চালুর ব্যবস্থা করা হবে। ছবি সংযুক্তঃ- ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ উন্নয়নে পর্যটন শীর্ষক কর্মশালায় বক্তব্য রাখছেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও।

কিউএনবি/আয়শা/৩০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit