বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা সমর্থন না দিলে তহবিল বন্ধের হুমকি, ইনফান্তিনোর বিরুদ্ধে জর্ডানের অভিযোগ ১৮ বছর ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতিতে ব্যস্ত ছিল: গণপূর্ত প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম মজুদ ৪৩ বছরের মধ্যে সর্বনিম্ন ৫ আগস্ট গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন: প্রধানমন্ত্রী আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় বেলজিয়ান তরুণ উইঙ্গার হুতি অবরোধের মধ্যে বাব আল-মান্দেব পাড়ি দিল পাকিস্তানি পতাকাবাহী ট্যাংকার হরমুজ নিয়ে ইরান-ওমান আলোচনা এগোচ্ছে, তবে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি

সিলেটে হারানোর তিন মাস পর মোবাইল সেট উদ্ধার

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ৯ মে, ২০২২
  • ১৪৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটে হারিয়ে যাওয়ার তিন মাস পর এক স্কুল শিক্ষকের মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানা পুলিশের সহযোগীতায় সেটটি উদ্ধার সম্ভব হয়েছে।রোববার সেটটি ওই স্কুল শিক্ষকের হাতে তুলে দেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) নাজমুল হুদা খান।জানা গেছে, সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের নলকট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. মাওলানা বুরহান উদ্দিন গত ১১ ফেব্রুয়ারি সকালে সিএনজিচালিত অটোরিকশায় তেমুখি পয়েন্ট যাওয়ার পথে তার ওয়াল্টন প্রিমো আরএক্স নাইন, মোবাইল সেটটি হারিয়ে ফেলেন। এ ব্যাপারে তিনি ১৫ ফেব্রুয়ারি জালালাবাদ থানায় একটি সাধারণ ডাইরি ( নম্বর ৬৬৫) দায়ের করেন। বিষয়টি তদন্তের দায়িত্ব পড়ে থানার এএসআই ফারুকের উপর।

প্রায় তিনমাস অনুসন্ধান শেষে কৌশলে তিনি রোববার ( ৮ মে ) মোবাইল সেটটি উদ্ধার করতে সক্ষম হন। পরে ওই দিনই স্কুল শিক্ষক মাওলানা মো. বুরহান উদ্দিনকে থানায় ডেকে নিয়ে মোবাইল সেটটি তার হাতে তুলে দেয়া হয়।অপেক্ষায় অপেক্ষায় মোবাইল সেটটি ফিরে পাওয়ার আশা যখন ছেড়েই দিয়েছিলেন শিক্ষক মো. বুরহান উদ্দিন, তখন সেটি ফিরে পেয়ে অত্যন্ত উচ্ছসিত তিনি। এ ব্যাপারে তিনি জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান ও তদন্ত কর্মকর্তা এএসআই ফারুককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

 

 

কিউএনবি/আয়শা/৯ই মে, ২০২২/২৫ বৈশাখ, ১৪২৯/রাত ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit