রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

রান্নাঘরের গ্যাসের আগুনে ২০ বসতঘর পুড়ে ছাই

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ১৬১ Time View

 

ডেস্ক নিউজ : রাঙামাটিতে রান্না ঘরে গ্যাসের আগুনে ২০ বসতঘর পুড়ে ছাই হয়েছে।শুক্রবার বিকালে শহরের তবলছড়ির খানবাড়িসংলগ্ন ওমদা মিয়া হিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত রান্না ঘরের গ্যাস সিলিন্ডারের চুলা থেকে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই মুহূর্তেই লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে তার আগেই ২০ বসতঘর পুড়ে যায়। এলাকাটির রাস্তাটি গলির মতো হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে বলে জানান রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রতন কুমার নাথ।তিনি জানান, তাৎক্ষণিক পুরোপুরি নিরূপণ সম্ভব না হলেও আগুনে ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় দেড় কোটি টাকার হতে পারে বলে জানান তিনি।

রাঙামাটি পৌর ওয়ার্ড কাউন্সিলর নুরুন্নবী জানান, ওই এলাকার জয়নালের রান্না ঘরের গ্যাস সিলিন্ডারের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে প্রকৃত ক্ষতির পরিমাণ জানাতে না পারলেও সেখানে ২০ পরিবারের বসবাস রয়েছে বলে জানান তিনি। রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মো. কবির হোসেন জানান, ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও স্থানীয় লোকজনের দীর্ঘক্ষণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ২০টি বসতঘর পুড়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারে সরকারিভাবে সহায়তা দেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৯শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit