বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ১০৬ Time View

 

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মুসফিকুল আলম হালিম। আইসিটি কর্মকর্তা মোঃ সহিদুল ইসলামের সঞ্চালনায় মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদানের স্মৃতিচারণ করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার শেখ নুরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুন, ওসি (তদন্ত) মোঃ দুলাল উদ্দিন প্রমুখ। আলোচনা সভায় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধাগণসহ অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/২রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit