মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

চার সহকারীর পদত্যাগ, ভীষণ চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৬ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : পার্টিগেট (করোনাকালে নিয়ম ভেঙে পার্টি করা) নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এমনিতেই প্রবল চাপে আছেন। দলের অন্দরে ও বাইরে তার ইস্তফার দাবি উঠেছে। এই অবস্থায় তার চিফ অব স্টাফ-সহ চারজন সহকারী বৃহস্পতিবার পদত্যাগ করেছন। প্রথমে জনসনের ডিরেক্টর অফ কমিউনিকেশন জ্যাক ডয়েল, পলিসি প্রধান মুনিরা  মির্জা, প্রথমে ইস্তফা দেন। এরপর পদত্যাগ করেন চিফ অব স্টাফ ড্যান রসেনফিল্ড। প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল ব্যক্তিগত সহকারী মার্টিন রেনল্ডসও পদত্যাগ করেছেন।

জনসন তাদের ধন্যবাদ দিয়ে বলেছেন, তারা করোনাকালে যে কাজ করেছেন, সরকার ও ১০ ডাউনিং স্ট্রিটকে যেভাবে সাহায্য করেছেন, তাতে তিনি কৃতজ্ঞ। করোনাকালে বিধি ভেঙে জনসন প্রচুর পার্টি করেছেন বলে অভিযোগ রয়েছে। প্রশাসনিক তদন্তেও দেখা গেছে, জনসন পার্টি করেছেন। তারপরই এই চার সহযোগী পদত্যাগ করেন।

জনসনের ওপর চাপ বাড়ছে

বরিস জনসনের কনসারভেটিভ পার্টির বেশ কিছু সদস্য চান প্রধানমন্ত্রী পদত্যাগ করুক। বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার  ১৭ জন কনসারভেটিভ এমপি জনসনের বিরুদ্ধে দলের কাছে অনাস্থার চিঠি দিয়েছেন। ৫৪ জন এমপি এই রকম চিঠি দিলে দলে নেতৃত্ব নিয়ে ভোটাভুটি হবে।

বিরোধী লেবার পার্টি ইতোমধ্যেই পার্লামেন্টে জনসনের পদত্যাগ দাবি করেছে।

জনসনের পার্টি নিয়ে এখন লন্ডনের মেট্রোপলিটান পুলিশ তদন্ত করে দেখছে।

কেন পদত্যাগ করলেন সহকারীরা?

দায়িত্ব নেওয়ার এক বছরের মধ্যে চিফ অব স্টাফ রসেনফিল্ড পদত্যাগ করলেন। ডয়েল ও রেনল্ডের নাম পার্টিগেটে উঠেছে। রেনল্ডসই ২০২০ সালের মে মাসে ই-মেল পাঠিয়ে ‘নিজের মদ নিজে আনো’ পার্টির আমন্ত্রণ জানিয়েছিলেন। পুলিশ যেসব পার্টি নিয়ে তদন্ত করছে, তার মধ্যে একটিতে ডয়েল যোগ দিয়েছিলেন। সূত্র: বিবিসি,ডয়েচে ভেলে

 

 

কিউএনবি/আয়শা/৪ঠা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit