শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ যানজট নিরসনে রাজধানীতে দু’টি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা জুমার পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রীর, খেলাধুলার সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী ভয়াবহ ধসের মুখে বিশ্ব শেয়ারবাজার, একদিনেই উধাও আড়াই ট্রিলিয়ন ডলার! ডেমোক্র্যাটদের জয়ে নতুন চ্যালেঞ্জের মুখে পাকিস্তান বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পাবে শিক্ষার্থীরা যুক্তরাজ্যে ভারতীয় নাবিকের সাজা নিয়ে বিতর্ক চরমে চাঁদাবাজির মামলায় আদালতে নোরা ফাতেহি ‘গণহত্যাকারী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ’

রাশিয়া মিথ্যা অভিযোগে ইউক্রেনে হামলা করবে: যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। মিথ্যা অভিযোগ এনে যে কোনো সময় পুতিন সরকার ইউক্রেনের ওপর হামলা চালাতে পারে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।  বৃহস্পতিবার এ তথ্য জানায় পেন্টাগন। তেমন হলে প্রতিবেশী রাষ্ট্রের ওপর আগ্রাসন চালানোর শক্ত অজুহাত পাবে মস্কো এমনটি দাবি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের। খরব ডেইলি আল সাবাহ।

যুক্তরাষ্ট্রের এক বিবৃতির বরাত দিয়ে ডেইলি সাবাহ জানায়, অভিযোগ প্রতিষ্ঠার জন্য ভুয়া সেনা ও সামরিক সরঞ্জামের মাধ্যমে প্রপাগান্ডামূলক ভিডিও বানানোর পরিকল্পনা করছে রাশিয়া। তবে এ অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেছে পুতিন প্রশাসন। গত কয়েক দিন ধরেই পূর্ব-ইউরোপে বাড়ানো হচ্ছে সেনা তৎপরতা। ন্যাটোবহরে অতিরিক্ত সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। গত বছরের ডিসেম্বর থেকেই সীমান্তে এক লাখ সেনাকে সীমান্তে রেখেছে রাশিয়া এমন অভিযোগ ইউক্রেনের।

এ বিষয় পেন্টাগন মুখপাত্র জন কিরবি বলেছেন, রাশিয়া আগ্রাসন নিয়ে বরাবরই মিথ্যা ও লুকোচুরি করে, সেটি নতুন কিছু নয়। ইউক্রেন তাদের ওপর চোরাগোপ্তা হামলা চালাচ্ছে এমন তথ্যকে রং চড়িয়ে উপস্থাপন করছে মস্কো। তিনি আরও বলেন, নিজ ভূখণ্ড ও সেনাদের ওপর হামলা হয়েছে এবং তারা ক্ষতিগ্রস্ত, এমনটি দেখাতে ভুয়া ভিডিও বানাতে পারে রুশ সরকার। তাতে ব্যবহার করবে পশ্চিমাদের দেওয়া সামরিক সরঞ্জাম। একই সঙ্গে ছড়াতে পারে প্রপাগান্ডা।

 

 

কিউএনবি/আয়শা/৪ঠা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit