সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীতে ১৭ হত্যা : তদন্ত প্রতিবেদন ৪ অক্টোবর রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ ইরানের সঙ্গে ট্রাম্পের নতুন আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে

নিউইয়র্কে বিনামূল্যে বাড়ি বাড়ি করোনার ওষুধ পৌঁছে দেওয়া হবে

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৯৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  করোনায় আক্রান্তদের এবং যারা এই ভাইরাসে আক্রান্তের উচ্চ ঝুঁকিতে আছেন, তাদের বিনামূল্যে অ্যান্টিপিরাভিল বড়ি দিচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর কর্তৃপক্ষ। এই ওষুধ রোগীদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলেও ঘোষণা দিয়েছেন নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস।

রোববার ব্রঙ্কসে এক সংবাদ সম্মেলনে মেয়র এরিক বলেছেন, ‌”করোনা আক্রান্ত কেউ যেন শহরে চলাচল না করে আমরা সেটি নিশ্চিত করতে চাই। আমরা চাই, লোকজন এই সুবিধা গ্রহণ করুক।”

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদিত ফাইজারের প্যাক্সোলোভিড এবং মের্কের অ্যান্টিভাইরাল বড়ি মলনুপিরাভির এখন থেকে সীমিত পরিসরে সহজলভ্য হবে।

স্থানীয় কোম্পানি অলটো ফার্মেসির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে মুখে সেবনের এ দুই বড়ি নিউইয়র্কে সরবরাহ করা হবে।

নিউইয়র্কের মেয়র এরিক বলেছেন, “ওমিক্রনের ঊর্ধ্বগতি নিউইয়র্ক শহরকে আবারও যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মহামারির উপকেন্দ্রে পরিণত করেছে। তবে সম্প্রতি সংক্রমণের গতি কিছুটা নিম্নমুখী হয়েছে।”

নগর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে নিউইয়র্কে দৈনিক ৫ হাজারের বেশি মানুষের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এর পাশাপাশি নিউইয়র্কে করোনা রোগীদের হাসপাতালে ভর্তিও কমে গেছে।

নিউইয়র্কজুড়ে করোনার সংক্রমণ কমে যাওয়ার সাথে সাথে দেশটির যে কয়েকটি রাজ্যে এখন এই ভাইরাসের সংক্রমণের হার সর্বনিম্ন রয়েছে, নিউইয়র্ক তার মধ্যে অন্যতম।

সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/৩১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit