শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ যানজট নিরসনে রাজধানীতে দু’টি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা জুমার পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রীর, খেলাধুলার সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী ভয়াবহ ধসের মুখে বিশ্ব শেয়ারবাজার, একদিনেই উধাও আড়াই ট্রিলিয়ন ডলার! ডেমোক্র্যাটদের জয়ে নতুন চ্যালেঞ্জের মুখে পাকিস্তান বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পাবে শিক্ষার্থীরা যুক্তরাজ্যে ভারতীয় নাবিকের সাজা নিয়ে বিতর্ক চরমে চাঁদাবাজির মামলায় আদালতে নোরা ফাতেহি ‘গণহত্যাকারী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ’

আবুধাবিতে ভয়াবহ বিস্ফোরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৯৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে কয়েক দফা ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী আরব আমিরাতের বর্বর আগ্রাসনের জবাবে এই হামলা চালিয়েছে।

ইয়েমেনে সামরিক বাহিনী এরইমধ্যে জানিয়েছে, তারা হামলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে যাচ্ছে। আরবি ভাষার বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, সোমবার খুব সকালের দিকে এই বিস্ফোরণের শব্দ শোনা যায়।

আবুধাবি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতির প্রাণকেন্দ্র। সেখানে এ ধরনের হামলার মানে হচ্ছে- দেশটির অর্থনীতি মারাত্মকভাবে সংকটের মধ্যে পড়বে। এই মুহূর্তে আরব আমিরাত সফরে রয়েছেন ইহুদিবাদী ইসরাইলের প্রেসিডেন্ট ইজাক হারজগ। তিনি রোববার সস্ত্রীক প্রথমবারের মতো আবুধাবি সফরে যান।

ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরা দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারির বরাত দিয়ে এক রিপোর্টে জানিয়েছে, বিশাল সামরিক অভিযান সম্পর্কে শিগগিরই বিস্তারিত তথ্য জানানো হবে।

২০১৫ সালের ২৬ মার্চ দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট সামরিক আগ্রাসন শুরু করে। এই আগ্রাসনে সংযুক্ত আরব আমিরাত হচ্ছে সৌদি আরবের প্রধান সহযোগী দেশ।

সম্প্রতি ইয়েমেনের সামরিক বাহিনীও আরব আমিরাতের বিরুদ্ধে পাল্টা হামলা জোরদার করেছে।
সূত্র: পার্সটুডে

 

কিউএনবি/অনিমা/৩১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /দুপুর ১:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit