রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে ১২টি পদক জিতল রাজশাহী তায়কোয়ানডো দোজাং জিবুতি থেকে ইয়েমেনগামী নৌকাডুবিতে শিশুসহ নিহত শতাধিক সুবর্ণচরে আসামি ছাড়তে ওসির বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ খুলনার সেই সাইফুলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. বিটু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ এআই মডেলগুলোতে বাংলা ভাষার উপস্থিতি বৃদ্ধি করতে হবে : ঢাবি উপাচার্য ঢাবি’র ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি আশুলিয়ার ইয়ারপুরে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন সরকারকে ডা. সালাউদ্দিন বাবুর সমর্থন বিয়ের শর্ত ছাড়া কেবল ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলেই তা যৌতুক হবে না: হাইকোর্টের রায় ১৩ বছর আগের কীর্তি ছুঁয়ে নতুন রেকর্ডের পথে বার্সেলোনা

কোভিডে আক্রান্ত অভিনেত্রী কাজল

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৭৯ Time View

 

বিনোদন ডেস্ক :  বলিউডে করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় এতদিন কাজলের নাম ছিলো না। অবশেষে তার নামটিও যোগ হলো এই তালিকায়।  রোববার নিজের ইনস্টাগ্রামে খবরটি নিশ্চিত করেছেন নায়িকা নিজেই।। আপাতত তিনি আইসোলেশনে রয়েছেন বলে জানান।

সকালে ইনস্টাগ্রামে মেয়ে নিসার একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘‘ আমার পজিটিভ। সত্যি আমি চাই না, লাল হয়ে যাওয়া আমার নাকটি কেউ দেখুক। সুতরাং চলুন বিশ্বের সবচেয়ে মিষ্টি হাসিতে মগ্ন থাকি। তোমাকে খুব মনে পড়ছে নিসা।’

প্রচন্ড সর্দির কারণে কাজলের নাক লাল হয়ে গেছে। এজন্য নিজের ছবি পোস্ট না করে মেয়ের ছবি শেয়ার করেছেন এই নায়িকা। 

কাজলের পোস্টে নিসার প্রশংসা করে প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ‘‘ ওকে দারুণ লাগছে।’’ 

কাজলের ভক্ত ও সহকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। তবে কাজলের স্বামী অজয় কোভিডে আক্রান্ত কিনা সে সম্পর্কে কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, বলিউডের তারকা দম্পতি অজয় ও কাজল দীর্ঘদিন ধরেই এক ছাদের নিচে সুখে সংসার করছেন। তাদের সম্পর্কের রসায়ন এখনও বেশ মজবুত। যেখানে অনেক তারকার ঘর ভাঙার খবরে চারদিকে মুখর সেখানে তারা এক প্রকার মাইলফলক। তাদের দাম্পত্য জীবনে নিসা এবং যুগ নামে দুই সন্তান রয়েছে।

সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/৩০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit