সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

‘নোট দিয়ে ভোট কেনার’ অভিযোগ নিপুণের, অস্বীকার করলেন জায়েদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৯০ Time View

 

বিনোদন ডেস্ক :  বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদের প্রার্থী জায়েদ খানের বিরুদ্ধে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থী নিপুণ আক্তার।

ভোট শুরু হওয়ার কিছু পরেই নিপুণ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, জায়েদ খান সবার সঙ্গে না দাঁড়িয়ে আলাদা থাকছেন, এবং এ সময় এফডিসির মূল গেইটে দাঁড়িয়ে ভোটারদের টাকা দিয়ে ভোট কিনছেন। শুধু তাই নয়, ওই টাকা ভোটারদের নিপুণ দিয়েছেন বলে প্রচারের চেষ্টা করছেন বলেও জায়েদ খানের বিরুদ্ধে অভিযোগ আনেন নিপুণ।

তবে অভিযোগ উড়িয়ে দিয়ে চিত্রনায়ক জায়েদ খান বলেছেন, “এগুলো সম্পূর্ণ মিথ্যা।”

শিল্পী সমিতির নির্বাচনে ভোট চলাকালে শুক্রবার দুপুরের পর জায়েদ খানের বিরুদ্ধে অভিযোগ নিয়ে গণমাধ্যমের সামনে আসেন অভিনেত্রী নিপুণ।

এই বিষয়ে নির্বাচন কমিশনে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন নিপুণ। 

এ সময় জায়েদ খান বলেন, “টাকা পয়সার অভিযোগ শুনে আমার নিজেরই লজ্জা লাগছে। শিল্পীরা আসছে আমি ব্যাজ পরিয়ে দিচ্ছি। দ্যাটস ইট।

“পৃথিবীতে কোনো দিন শুনেছেন, শিল্পীদের কেউ টাকা দেয়? এটা ইতিহাসে কখনও হয়নি।”

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল ও মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলে। মোট ভোটারের সংখ্যা ৪২৮ জন।

কিউএনবি/অনিমা/২৮শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit