সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

চলছে অভিনয়শিল্পী সংঘের নির্বাচন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৭৭ Time View

 

বিনোদন ডেসক্ : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ডামাডোলটা একটু বেশিই। তবে একই দিনে চলছে অভিনয়শিল্পী সংঘের নির্বাচনও। শুক্রবার সকাল ৯টায় শুরু হয়েছে ভোট। চলবে ৫টা পর্যন্ত। ছোট পর্দার শিল্পীরা ভোট দিচ্ছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। দেশে কভিড সংক্রমণ বাড়তে থাকায় স্বাস্থ্যবিধি মেনে ভোটদান চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ও এবারের সভাপতি পদপ্রার্থী আহসান হাবীব নাসিম আশা প্রকাশ করছেন, ঠিকঠাক মতোই ভোট শেষ হবে। নির্বাচন প্রাঙ্গনে শিল্পীদের উপস্থিতি প্রসঙ্গে নাসিম বলেন, ভোট দেওয়ার পর শিল্পীরা যদি ইচ্ছে করে তারা পুরোটা সময় থাকবেন। এছাড়া শিল্পকলা একাডেমির মাঠে ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তারা থাকতে পারবেন। এবার অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে কোনো প্যানেল নেই। ২১টি পদে লড়াই করছেন ৪৮ প্রার্থী। সভাপতি পদে লড়ছেন আহসান হাবীব নাসিম ও ড. শাহাদাৎ হোসেন (নিপু)। সহ-সভাপতি পদের তিনটি পদের জন্য লড়ছেন পাঁচজন। এরা হলেন আনিসুর রহমান মিলন, ইকবাল বাবু, তানিয়া আহমেদ, দিলু মজুমদার ও সেলিম মাহবুব।

রওনক হাসান ও কবীর টুটুল লড়ছেন সাধারণ সম্পাদক পদের জন্য । দুই যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন নাজনীন হাসান চুমকি, শামীমা তুষ্টি ও জামিল হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন সাজু খাদেম, তুষার মাহমুদ ও জুলফিকার চঞ্চল। অর্থ সম্পাদক পদে সায়েম সামাদ ও মুহাম্মদ নূর এ আলম। দফতর সম্পাদক পদে মামুন অর রশিদ ও শেখ মেরাজুল ইসলাম। অনুষ্ঠান সম্পাদক পদে মাহাবুবুর রহমান মোল্লা ও রাশেদ মামুনুর রহমান অপু। এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রাণ রায় ও মুকুল সিরাজ। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে লড়াই করছেন তিনজন- আবুল কালাম আজাদ, মাহাদী হাসান পিয়াল ও সুজাত শিমুল। আইন ও কল্যাণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ঊর্মিলা শ্রাবন্তী কর ও রওনক বিশাকা শ্যামলী। সাতটি কার্যনির্বাহী পদের জন্য নির্বাচন করছেন ২০ জন প্রার্থী। প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ সূত্রে জানা গেছে, এবার ভোটার সংখ্যা ৭৫২।

 

 

কিউএনবি/আয়শা/২৮শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/|দুপুর ২:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit