সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

বিয়ে করলেন মৌনী রায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৮৫ Time View

 

বিনোদন ডেস্ক : প্রেমিক সূর্য নাম্বিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বলিউডের বাঙালি অভিনেত্রী মৌনি রায়। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) গাঁটছড়া বাঁধেন তারা। বরের পরিবারের কথা মেনে মালয়ালী রীতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তাদের বিয়ের ছবি সামাজিকমাধ্যম ইনস্টাগ্রাম, টুইটারে ছড়িয়ে পড়েছে। বিশেষ এই দিনটির জন্য মৌনি বেছে নিয়েছেন লাল পাড় সাদা শাড়ি। আর তার বর পরেছিলেন ঘিয়ে রঙের পাঞ্জাবী এবং সাদা লুঙ্গি। সাদা ফুল দিয়ে সাজানো হয়েছিল বিয়ের মণ্ডপ।

করোনা পরিস্থিতিতে ঘনিষ্ঠ লোকের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মৌনি। বিয়ের পর মুম্বাইয়ে বড় করে গ্র্যান্ড রিসেপশন করার দেওয়ার কথা ছিল সূর্য ও মৌনির। করোনার কারণে সেই পরিকল্পনা ও স্থগিত করা হয়েছে।  

এর আগে বুধবার (২৬ জানুয়ারি) মৌনি ও সূর্যর গায়ে হলুদ ও মেহেদি উৎসব সম্পন্ন হয়েছে। এই অভিনেত্রীর ফ্যান পেজ থেকে হলুদ ও মেহেদি অনুষ্ঠানের ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে।  

যেখানে সাদা শাড়ি ও সাদা ফুলের গয়না পরেছিলেন মৌনি। সূর্যও সাদা পোশাক পরেছিলেন। বড় একটা সোনালি টবে বসানো হয়েছে তাদের গায়ে হলুদের জন্য। সেখানেই তাদের গায়ে হলুদ সম্পন্ন হয়েছে। সেই ভিডিও ফাস হতেই ভক্তরা ভালোবাসা উজাড় করে দিয়েছেন। মৌনী হিন্দি সিরিয়াল ‘নাগিন’-এ অভিনয় করে পরিচিতি পান। বলিউডে অভিনয় করলেও এ অভিনেত্রীর জন্ম-বেড়ে ওঠা পশ্চিমবঙ্গের কোচবিহারে। তার বর সূর্য নাম্বিয়ার দুবাইয়ের ব্যবসায়ী।

 

 

কিউএনবি/আয়শা/২৭শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/|বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit