মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয় সারা দেশে ভারি বৃষ্টির আভাস জাতীয় গ্রিডে আগস্টের শেষে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হবে স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বড় পরিবর্তন আসছে ব্যাংক খাতে, খেলাপি ঋণ কিনবে বিশেষ কোম্পানি! পথশিশুদের সুরক্ষায় ৪২০ কোটি টাকার মেগা প্রকল্প নিচ্ছে সরকার বের্নার্দোর হেডার চলে গেল বাইরে দিয়ে দেশের সব অনুমোদিত ডিলার ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের জরুরি নির্দেশনা প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর লেখা বই সংরক্ষণের নির্দেশনা বাতিল

এর পরে গ্রামে গিয়ে জমিতে ধান লাগাব: ঢালিউড অভিনেত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৯১ Time View

 

বিনোদন ডেস্ক : অপু বিশ্বাস ও বুবলির পর শাকিব খানের নায়িকা হিসেবে দর্শকপ্রিয়তা পেয়েছেন জাহারা মিতু। ‘আগুন’ ছবিতে শাকিবের বিপরীতে কাজ করেছেন এ নায়িকা। সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায়, শুটিংয়ে মিতুকে ঘিরে রেখেছেন শুটিংয়ের ৮-১০ লোক।  নায়িকার কাছাকাছি ঘেঁষতে পারছেন না উৎসুক জনতা। সেই সময়ের ঘটনার বর্ণনা দিতে গিয়ে এ নায়িকা জানালেন, একজন অভিনেত্রী যে কাদাপানিতে নামতে পারেন, এটি ভেবেই স্থানীয়রা অবাক হচ্ছিলেন। তাদের ধারণা অভিনেত্রীরা চাষিদের মতো ক্ষেতে নামেন না। গায়ে কাদা মাখেন না।

জাহারা মিতু জানালেন, শুধু কাদায় নামা নয়; একদিন গ্রামে গিয়ে ক্ষেতে ধান লাগাতে চান তিনি। তিনি বলেন, ‘আমাকে কাদাপানিতে নামতে দেখে তারা (শুটিং দেখতে আসা জনতা) অবাক হয়ে আমাকে বললেন— ‘আপনি তো আমাদের মতোই’। তাদের কথা শুনে মনে হয়েছে, এটিই আমার সার্থকতা। আমি তাদের একজন হতে পেরেছি। আসলে কাদায় তো আমি বারবার নামবই। আমার খুব ইচ্ছে, ক্ষেতে একদিন ধান লাগানো। এটি আমাদের কৃষক ভাইয়ের সম্মান করেই আমার চাওয়া।’সম্প্রতি শাহীন সুমনের পরিচালনায় ‘কুস্তিগির’ সিনেমার দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নিলেন জাহারা মিতু। সিনেমাটির এখন সম্পাদনা চলছে। সিনেমাটির বাকি অংশের শুটিং আগামী ফেব্রুয়ারিতে।

 

 

কিউএনবি/আয়শা/২৭শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/|বিকাল ৪:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit