শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রখলে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী

আমরা স্বাস্থ্য বিষয়ে গবেষণায় পিছিয়ে আছি: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১১৩ Time View

 

ডেস্ক নিউজ :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা স্বাস্থ্য বিষয়ে গবেষণায় পিছিয়ে আছি। স্বাস্থ্য বিষয়ে গবেষণা আমাদের দেশে খুব কম হচ্ছে। আমাদের খুব কম চিকিৎসক আছে যারা গবেষণা করছেন। চিকিৎসকরা রোগীদের সেবা দিতে যতটা আগ্রহী, গবেষণার ক্ষেত্রে ততটা নন। হাতে গোণা কয়েকজনই নিয়মিত গবেষণা করেন। এই ক্ষেত্রেও আমরা পদক্ষেপ নিচ্ছি। স্বাস্থ্য বিষয়ে গবেষণাটা আমাদের একান্তভাবে দরকার। অন্যান্য ক্ষেত্রে গবেষণায় আমরা এগিয়ে যাচ্ছি।’ 

আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নবনির্মিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স-এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‌‘দেশের শিক্ষার্থীদের আমরা অনুদান দিচ্ছি। বিনা পয়সায় বই দিচ্ছি, সবই করছি। কিন্তু বিশেষ করে জোর দিয়েছি বিজ্ঞানের ওপর। বিজ্ঞান গবেষণায় যাতে সবাই এগিয়ে আসে তার জন্য আলাদাভাবে ফেলোশিপ দেওয়া হচ্ছে। এমফিল, পিএইচডি, পিএইচডি উত্তর পর্যায়ে ছাত্রছাত্রী ও গবেষকদের ফেলোশিপ প্রদান করা হচ্ছে। যেসব দেশ বৈজ্ঞানিক গবেষণায় এগিয়ে যাচ্ছে তারাই অর্থনৈতিকভাবে দ্রুত উন্নতি করতে পারছে। আমাদের উন্নতি করতে হলে অবশ্যই বিজ্ঞান গবেষণা একান্ত প্রয়োজন।’

কিউএনবি/অনিমা/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit