শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

প্রধানমন্ত্রী রাজশাহীর হকার খুকির দায়িত্ব গ্রহণ করেছেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১২৭ Time View

 

ডেস্ক নিউজ :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর এক নারী সংবাদপত্র হকারের দুর্দশা লাঘবে এগিয়ে এসেছেন। এটি শুনে ঐ হকারের স্বপ্ন সত্যে পরিণত হয়েছে। ৬০ বছর বয়সী এই হকারের নাম দিল আফরোজ খুকী। তিনি গত ৩০ বছর ধরে সংবাদপত্র বিক্রয় করে আসছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্থানীয় জেলা প্রশাসন দিল আফরোজ খুকীর দায়িত্ব গ্রহণ করেছে। রাজশাহী শহরে খুকীই একমাত্র মহিলা, যিনি দীর্ঘদিন ধরে সংবাদপত্র বিক্রি করে আসছেন।

রাজশাহীর জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, ‘আমি আজ তার বাড়িতে গিয়েছি এবং সেটি মেরামত ও সংস্কারের পদক্ষেপ নিয়েছি।’ তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুকীর দায়-দায়িত্ব নেয়ার জন্য তাকে নির্দেশ দিয়েছেন, যাতে সে আগামী দিনগুলোতে সুষ্ঠুভাবে জীবন-যাপন করতে পারে।

আবদুল জলিল বলেন, জেলা প্রশাসন ইতোমধ্যে বাড়িটি পরিস্কার-পরিচ্ছন্ন করতে শ্রমিক নিয়োগ করেছে। তিনি আরো বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও নতুন কাপড়সহ তার জন্য উপহার সামগ্রী পাঠিয়েছেন।

দিল আফরোজ খুকী রাজশাহী শহরের সেরোইল এলাকায় বসবাস করেন। তিনি তার বাড়ির কাছের এজেন্টের কাছ থেকে পত্রিকা ক্রয় করেন এবং শহরের রাস্তায় হেঁটে হেঁটে তা বিক্রি করেন। প্রায় ৩০ বছর ধরে তিনি এই কাজ করে আসছেন।

স্থানীয় সূত্রগুলো জানায়, ৭ বোন ও ৫ ভাইয়ের মধ্যে খুকী হচ্ছেন দশম।

১৯৮০’র দশকে তিনি টাঙ্গাইলের ভারতেস্বরী হোমস স্কুলে ছিলেন এবং তখন বিয়ে করেন। পরে অল্প বয়সে তিনি বিধবা হয়ে যান। স্বামীর মৃত্যুর পর খুকী আর বিয়ে না করার সিদ্ধান্ত নেন। খুকি ১৯৯১ সালে রাজশাহীর সাপ্তাহিক দুনিয়া বিক্রির মাধ্যমে সংবাদপত্র হকারের কাজ শুরু করেন।- বাসস

কিউএনবি/অনিমা/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit