শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

এবার কমবে তাপমাত্রা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১৩৭ Time View

 

ডেস্ক নিউজ :  রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়বে।

এর ফলে প্রায় এক সপ্তাহ পর থার্মোমিটারের পারদ নিম্নমুখী হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এক্ষেত্রে রাতের তাপমাত্রা কমবে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস।

এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে, যার বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কিলোমিটার যা দমকায় ২৫ কিলোমিটার পর্যন্ত ওঠে যেতে পারে।

শুক্রবার (১২ জানুয়ারি) নাগাদ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে আর বর্ধিত পাঁচদিনের আবহাওয়া রাতের তাপমাত্রা কমতে পারে।

বুধবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে, ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে, ১৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ২৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ও ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।  

এছাড়া দিনভর সারাদেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিপাত হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দিনাজপুরে, ১১ মিলিমিটার। ঢাকাতেও ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

কিউএনবি/অনিমা/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit