শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

টেকসই নিরাপত্তার স্বার্থে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে : স্পিকার

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ১৪৪ Time View

 

ডেস্ক নিউজ : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, টেকসই শান্তি ও নিরাপত্তার লক্ষ্য অর্জনে নারীদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এজন্য জেন্ডার স্ট্রেটেজি বাস্তবায়ন ও সশস্ত্র সংঘাত দূরীকরণে কার্যকর উদ্যোগ নিতে হবে। আজ বুধবার রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত ‘উইমেন পিস এন্ড সিকিউরিটি’ সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।সেমিনারে বক্তৃতা করেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, ল্যাফটেনেন্ট জেনারেল ওয়াকারুজ্জামান, ল্যাফটেনেন্ট জেনারেল মাহফুজুর রহমান, ড. মো. তৌহিদুল ইসলাম, ড. রাসেদ উজ জামান, ব্রিগেডিয়ার জেনারেল মসিউর রহমান, ড. রুবানা হক, ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগম, সুপ্রিম কোর্টের বিচারপতি নাইমা হায়দার প্রমুখ।

এসময় স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত নারীদের উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নে বর্তমান সরকার নিরলস কাজ করছে। সংসদে বর্তমানে ২৩জন সরাসরি নির্বাচিত নারী সংসদ সদস্যের পাশাপাশি ৫০জন সংরক্ষিত নারী সংসদ সদস্য রয়েছে। নারীদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি নারীদের অর্থনৈতিক কার্যক্রমে সম্পৃক্তকরণে যথাযথ পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, যে কোন দুর্যোগে নারীরা বৈষম্যের শিকার হয়ে থাকে। কভিডকালীন সময়েও নারীরা অনেক দুর্ভোগ ও নির্যাতনের শিকার হয়েছে, যা অপ্রত্যাশিত।

নারী নির্যাতন, লিঙ্গ বৈষম্য ও সামাজিক অসমতাকে জোরালোভাবে প্রতিরোধ জরুরি। কেননা, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন নারীদের পেছনে রেখে সম্ভব নয়। ২০৩০ সালের মধ্যে টেকসই সমতাভিত্তিক বৈশ্বিক লক্ষ্য অর্জনে নারীরাই পরিবর্তনের সক্রিয় এজেন্ট। লিঙ্গ বৈষম্য দূরীকরণ ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নারীদের এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১২ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit