শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

কুনমিং-এ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ১৩৩ Time View

 

ডেস্ক নিউজ : বাংলদেশ কনস্যুলেট জেনারেল, কুনমিং, চীনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। কনসাল জেনারেল এ এফ এম আমিনুল ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। স্বাস্থ্যবিধি মেনে গতকাল সোমবার (১০ জানুয়ারি) এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

কনসাল জেনারেল বলেন, পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙালি জাতির মুক্তির জন্য জাতির পিতা দীর্ঘ ২৪ বছর সংগ্রাম করেছেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে তিনি নেতৃত্ব দিয়েছেন। তিনি জেল জুলুম সহ্য করেছেন, সব সময় দূরদর্শী সিদ্ধান্ত দিয়েছেন এবং ব্যক্তি স্বার্থের উর্ধে থেকে দেশ ও জনগণের সেবা করেছেন। আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত, মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের রুহের মাগফেরাত এবং দেশের সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

 

 

কিউএনবি/আয়শা/১১ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit