বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

ডোমার জোড়াবাড়ীতে আলহাজ্ব মঞ্জু মাস্টারের জানাজা সম্পন্ন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ১৪৯ Time View

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার জোড়াবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম মঞ্জু’র জানাজা সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শিক্ষক মহল, রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরে শোকের ছাঁয়া নেমে এসেছে। সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসা শেষে বাড়ি ফেরার পথে ইন্তেকাল করেন। ইন্নানিল্লা – – – রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল (৭০) বছর। তিনি উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের ৩য় পুত্র ও প্রাথমিক শিক্ষক সাফিউল ইসলাম ও রাফিউল ইসলামের পিতা। মঙ্গলবার বাদ যোহর নিজ বাড়ি মাঝাপাড়া জামে মসজিদ মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন হয়।

তার জানাযায়, জোড়াবাড়ী ইউপি’র নব-নির্বাচিত চেয়ারম্যান সাখাওয়াত হাবিব বাবু, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক এহতেশামুল হক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সোহেল শাহাজাদা, উপ-সহকারী মেডিকেল অফিসার ডাঃ আব্দুল আজিজ, ডোমার সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব) সহিদুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল হক বাবু, বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক উৎপল, সাবেক ব্যাংক ম্যানেজার নজরুল ইসলাম, মজির উদ্দিন, ডোমার আইডিয়াল একাডেমীর অধ্যক্ষ মোসলেহুউদ্দিন শাহসহ হাজারো জনতা উপস্থিত ছিলেন। জীবদদশায় তিনি ১৯৭৩ সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে যোগদান করেন এবং সততার সাথে চাকুরী শেষে ২০১১ সালে জোড়াবাড়ী ১নং সপ্রাবি থেকে অবসর গ্রহন করে। তিনি স্ত্রী, ৩ ছেলে ১ মেয়ে ও ৮টি নাতী ও নাতনীসহ অসংখ্য গুনোগ্রাহী রেখে গেছেন। মরহুমের ছোট ছেলে শফিকুল গণি স্বপন পিতার বিদাহী আত্নার মাগফেরাত কামনায় বন্ধু,বান্ধব, আত্নীয় স্বজন সকলের কাছে দোয়া কামনা করেন।

কিউএনবি/আয়শা/১১ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit