বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ৪৬৯ শিক্ষার্থী, তালিকা প্রকাশ ১০১ ডলার ছাড়াল তেলের দাম বিদায়ী ভাষণে আবেগাপ্লুত মেসি যা বললেন প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন : তৈমূরের নির্বাচনী সমন্বয়ক আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১৮১ Time View

 

ডেস্কনিউজঃ নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারের নির্বাচনী সমন্বয়ক(সিদ্ধিরগঞ্জ) মনিরুল ইসলাম রবিকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যায় নাসিক সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের হিরাঝিলস্থ তার বাসা থেকে আটক করে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে আটক করে থানায় নিয়ে যায়। মনিরুল ইসলাম রবি স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের সিদ্ধিরগঞ্জের নির্বাচনীয় সমন্বয়কারী।

রবিকে আটক করার বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান নিশ্চিত করে বলেন, মনিরুল ইসলাম রবি নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যাচাই বাচাই করা হচ্ছে।

রবির মুক্তির দাবি জানিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ বলেন, কোন মামলা না থাকা সত্বেও তাকে আটক করা হয়েছে।

তৈমূর আলম খন্দকার বলেন, কিছুক্ষন আগে সিদ্ধিরগঞ্জ থানার আমার সমন্বয়ক মনিরুল ইসলাম রবি যিনি বিএনপির জেলা কমিটি আহ্বায়ক তাকে গ্রেফতার করা হয়েছে। সে পোলিং এজেন্ট নিয়ে আমার জন্য কাজ করছিল, সেই পোলিং এজেন্টদের নামের তালিকাসহ তারা তাকে ধরে নিয়ে গেছে। এর আগেও দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

কিউএনবি/বিপুল/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ | রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit