সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিযোগিতা উপজেলা পর্যায়ে ৩টি ইভেন্টে ঝিকরগাছায় বিএম হাইস্কুল চ্যাম্পিয়ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ১৯১ Time View

 

তরিকুল ইসলাম ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের ঝিকরগাছায় ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজ বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান কুইজ ও বিজ্ঞান প্রজেক্টে প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে ঝিকরগাছা বিএম হাইস্কুল ৩টি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। গত ৫ জানুয়ারী বাছাইপর্বে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান অংশ গ্রহণ করলে ৯টি প্রতিষ্ঠানকে বাছাই করে নির্বাচকরা। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর ঢাকার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উক্ত ৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপজেলা পরিষদ চত্তরে সরাসরি এসব প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। বিচারক মন্ডলী উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলীর উপস্থিতিতে ৩টি ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। পরে নির্বাচক মন্ডলী ফলাফল ঘোষনা করেন।

এতে বিজ্ঞান অলিম্পিয়াডে ঝিকরগাছা বিএম হাইস্কুল প্রথম, আকিজ কলেজিয়েট দ্বিতীয় ও পাইলট বালিকা বিদ্যালয় তৃতীয় স্থান লাভ করে। এছাড়া বিজ্ঞান কুইজে ঝিকরগাছা বিএম হাইস্কুল প্রথম, পাইলট বালিকা বিদ্যালয় দ্বিতীয় ও আকিজ কলেজিয়েট তৃতীয় এবং বিজ্ঞান প্রজেক্ট প্রতিযোগিতা ঝিকরগাছা বিএম হাইস্কুল প্রথম, সরকারী এমএল মডেল হাইস্কুল দ্বিতীয় ও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান লাভ করে। এছাড়া উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ কওে, সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, শ্রীরামপুর সিদ্দিকীয় দাখিল মাদ্রাসা, আলিমুননেছা মাধ্যমিক বিদ্যালয়, গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয় ও টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়।

উক্ত তিনটি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভকরা শিক্ষা প্রতিষ্ঠান গুলো জেলা পর্যায়ে প্রতিযোগিতায় আংশ গ্রহণ করবে বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদ জানিয়েছেন। প্রতিযোগিতা চলাকালিন এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা সরকারী এমএল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ, বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, সহকারী প্রধান শিক্ষক নাজমুল আলম, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাসান উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক নুরুল আমীন মুকুলসহ অংশ গ্রহনকারী সকল বিদ্যালয়ের প্রধানগণ। প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনের হাতে পুরুস্কার তুলে দেন, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক।

 

কিউএনবি/আয়শা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit