শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম
কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ রিজওয়ান-সাইম-মাসুদ, যা জানাল পিসিবি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো মন্তব্য নেই ভারতের আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল ‘ক্ষেপণাস্ত্র যুদ্ধের চেয়েও কঠিন নীরব অর্থনৈতিক যুদ্ধের’ মুখোমুখি ইরান: পেজেশকিয়ান ৯৪ বছরের ইতিহাসে প্রথমবার এই রেকর্ড গড়ল ভারত বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভান দুর্বল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ ১৪ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস বাংলাদেশকে বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর: প্রধানমন্ত্রী

লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ড, দুই ইঞ্জিনচালক কারাগারে

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ১৬৮ Time View

 

ডেস্ক নিউজ : অভিযান–১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ইঞ্জিনকক্ষের দুই চালক মাসুম বিল্লাহ ও আবুল কালামকে আত্মসমর্পণের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে নৌ আদালতের বিচারক জয়নাব বেগম এই আদেশ দেন। এর আগে লঞ্চের ইনচার্জ চালক মো. মাসুম বিল্লাহ ও দ্বিতীয় চালক আবুল কালাম নৌ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। 

রাষ্ট্রপক্ষে শুনানি করেন নৌপরিবহণ অধিদপ্তরের প্রসিকিউটিং অফিসার বেল্লাল হোসাইন। তিনি বলেন, ইঞ্জিনচালকেরা কেবল দায়িত্বে অবহেলাই করেননি, আগুন লাগার পর তাদের ভূমিকা ছিল ধৃষ্টতাপূর্ণ ও পলায়নপর। আসামিদের জামিনের বিরোধিতা করে বেল্লাল হোসাইন বলেন, ইঞ্জিনকক্ষের সার্বিক দায়িত্ব ইঞ্জিনচালকদের ওপর বর্তায়। ইঞ্জিনকক্ষ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা যায়। তারা যদি দায়িত্বশীলতার সঙ্গে তদারকি করে সঠিকভাবে ইঞ্জিনকক্ষ পরিচালনা করতেন, তাহলে হয়তো স্মরণকালের এই ভয়াবহ ট্র্যাজেডি ঠেকানো যেত। কিন্তু তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেননি। আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মো. জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, আসামিরা দুর্ঘটনা প্রতিরোধে সাধ্যমতো চেষ্টা করেও সফল হননি। এতে তাদের অবহেলা ছিল না।

 

 

কিউএনবি/আয়শা/২রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit