সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

পাত্রের কাছে ‘আপত্তিকর’ ছবি পাঠিয়ে ছাত্রীর বিয়ে ভাঙেন শিক্ষক!

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ২২৬ Time View

 

ডেস্কনিউজঃ ছাত্রীর ছবি আপিত্তকরভাবে এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্কুল শিক্ষক মো. নুরউদ্দিনকে (২৯) গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার নুরউদ্দিন সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি হাজী তোরাব আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ভাটিয়ারি এলাকার বাসিন্দা।

গতকাল শুক্রবার তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে এই তথ্য জানায় র‌্যাব।

এ বিষয়ে র‌্যাব-৭-এর হাটহাজারী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, ওই ছাত্রী এখন কলেজে অধ্যয়নরত। স্কুলে পড়ার সময় ওই ছাত্রী নুরউদ্দিনের কাছে কিছুদিন প্রাইভেট পড়েছিল। সেই সময় নুরউদ্দিন ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ছাত্রী সেটা গ্রহণ করেনি। ওই সময় ওই ছাত্রীকে ভয়ভীতিও প্রদর্শন করেছিলেন নুরউদ্দিন এবং তার বিয়ের প্রস্তাব এলে সেগুলো ভেঙে দেওয়ার হুমকি দিতেন। এরপর সম্প্রতি ওই ছাত্রীর মা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। এরই মধ্যে ওই ছাত্রীর বিয়ের প্রস্তাব এলে নুরউদ্দিন কৌশলে পাত্রপক্ষের মোবাইল নম্বর সংগ্রহ করেন এবং তাদের মোবাইল ফোনে আপত্তিকর ছবিগুলো পাঠিয়ে দেন। ফলে বিয়ে ভেঙে যায়।

এ ঘটনায় ২৬ ডিসেম্বর ছাত্রীর বাবা র‌্যাব কার্যালয়ে এসে লিখিত অভিযোগ করলে র‌্যাব নুরউদ্দিনকে গ্রেপ্তার করে। পরে তাঁকে সীতাকুণ্ড থানায় সোপর্দ করা হয়।

কিউএনবি/বিপুল/১লা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |সন্ধ্যা ৬:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit