রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

রিয়াদে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি আরবের

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত ও ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রিয়াদের সর্বোচ্চ আকাশচুম্বী ‘পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড টাওয়ার’-এ হামলার কয়েক দিনের মাথায় শনিবার (২১ নভেম্বর) এটি দ্বিতীয় দফা হামলার ঘটনা। রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী রিয়াদের আকাশে ধোঁয়ার রেখা ফেলে ক্ষেপণাস্ত্র ছুটে যেতে এবং বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।

এর আগে শুক্রবার সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের হুদাইদাহ বন্দর এবং রাজধানী সানায় হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির ছয়টি ওয়ার্কশপসহ সাতটি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করে। জবাবে হুথিরা সৌদি বন্দরগুলোতে হামলার হুমকি দিয়ে বিমান সংস্থাগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার সতর্কবার্তা দিয়েছে।

অন্যদিকে, ইয়েমেনের সরকারি সেনাবাহিনী জানিয়েছে, ‘ডন অব ইয়েমেন’ অভিযানের আওতায় বিভিন্ন রণাঙ্গনে পরিচালিত ৮৫৪টি বিমান, কামান ও ড্রোন হামলায় ১৯৩ জন হুতি কমান্ডার ও যোদ্ধা হতাহত এবং ৮১টি সামরিক যান ধ্বংস হয়েছে। আল-জাওফ, মারিব ও তাইজসহ বিভিন্ন ফ্রন্টে এই অভিযান অব্যাহত রয়েছে। ২০১৪ সালে হুথিরা সানা দখলের পর থেকে চলা এই দীর্ঘ সংঘাত গত জুলাইয়ে আবারও তীব্র আকার ধারণ করেছে।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

 

 

কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit