মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা। ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুটি পরিদর্শন ॥ হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার আটোয়ারীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দুর্যোগে নারী-কিশোরীর নিরাপত্তায় ওরিয়েন্টেশন লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আটোয়ারীতে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ে প্রস্তুতিমূলক সভা দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত শেখ হাসিনা, মনিরুল ও হারুনসহ ১০ আসামির বিরুদ্ধে শুনানি ২৮ অক্টোবর পাক অভিনেতার সঙ্গে নুসরাত ফারিয়া

দিনাজপুরে জেঁকে বসেছে শীত

মোঃ আসাদুজ্জামান আসাদ পার্বতীপুর দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩ Time View

মোঃ আসাদুজ্জামান আসাদ পার্বতীপুর দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে জেঁকে বসেছে শীত।  শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে অন্যতম কম। বাতাসের আদ্রতা ছিল ৯১ শতাংশ, ফলে শীতের অনুভূতি আরও তীব্র হয়ে ওঠে।দুপুর পর্যন্ত সুর্যের মুখ দেখা যায়নি।

এদিকে তেতুলিয়া (পঞ্চগড়) ৮ দশমিক ২ ডিগ্রি  সেলসিয়াস, রংপুর ১২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, সৈয়দপুর ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, ডিমলা (নীলফামারী) ১১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, বগুড়া ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, ঈশ্বরদী (পাবনা) ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, রাজারহাট (কুড়িগ্রাম) ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, বদলগাছি (নওগাঁ) ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যশোর ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গা ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, উত্তর দিক থেকে ঠান্ডা বাতাসের প্রবাহ বাড়ায় দিনাজপুরসহ উত্তরাঞ্চলে শীতের তীব্রতা হঠাৎই বেশ বেড়ে গেছে। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। স্থানীয় শ্রমিক বাতাসু জানান, সকালবেলা কাজে বের হতে কাঁপুনি লাগে। আগের কয়েক দিনের চেয়ে আজ ঠান্ডা অনেক বেশি কাজ করা যাচ্ছে না 

রিকশাচালক আব্দুর রহমান বলেন, শীতে যাত্রী কম থাকে। ভোরে রাস্তাও ফাঁকা থাকে। আয় রোজগারেও প্রভাব পড়ছে। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের চিকিৎসকরা বলেন, শীতে সর্দি-কাশি ও ঠান্ডাজনিত রোগের প্রকোপ বাড়তে পারে। বিশেষ করে শিশু ও বয়স্কদের যত্ন নিতে হবে। বাইরে বের হলে উষ্ণ কাপড় ব্যবহার জরুরি।

 

কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit