বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

বোচাগঞ্জে জহুরা ইন্ডাস্ট্রিজে ধান বোঝাই ট্রাকের কেবিনে আগুন, ঝলসে গেছে ট্রাকের ড্রাইভার ও হেল্পার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬ Time View

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মেসার্স জহুরা ইন্ডাস্ট্রিজের ভিতরে ধান বোঝাই (ঢাকা মেট্রো ট-২৪-৭৮২৬) ট্রাকের কেবিনে আগুন লাগার ঘটনায় ঝলসে গেছে ট্রাকের ড্রাইভার ও হেল্পার। ১৬ ডিসেম্বর মঙ্গলবার ভোর ৫টার দিকে আগুনের সংবাদ পেয়ে সেতাবগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা স্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে। এবং অগ্নি দগ্ধ ট্রাকের ড্রাইভার ও হেল্পারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এসময় কর্তব্যরত চিকিৎস প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। জানাগেছে, অগ্নিদগ্ধ ট্রাক ড্রাইভার মোঃ মিজানুর রহমান ঝুকিমুক্ত হলেও হেল্পার আবু সাইদ (২২) পিতা সাহাদত গ্রাম পুটিবাড়ী সিংড়া নাটোর এর অব্স্থা আশংকা জনক। তার শরীরের ৯০শতাংশ আগুনে ঝলসে গেছে। এ বিষয়ে জহুরা ইন্ডাস্ট্রিজের স্বত্ত্বাধিকারী আব্দুল হান্নান মুঠো ফোনে জানান, ফজরের নামাজের সময় ফায়ার সার্ভিস থেকে আমাকে ফোনে জানানো হয় আমার মিলের ভিতরে একটি ট্রাকের কেবিনে আগুন লেগেছে এবং ট্রাকের ড্রাইভার ও হেল্পার মারাত্বক ভাবে অগ্নিদগ্ধ হয়েছে।

এই সংবাদ শুনার পর অগ্নি দগ্ধদের চিকিৎসার খোঁজ খবর নেয়ার পাশাপাশি তাদের পরিবারে সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। মিলের ফোরম্যান বিশ^ জিৎ জানান, রাত সাড়ে ৩টার সময় ঘুমাতে গিয়ে ছিলাম ভোর সোয়া ৫টার দিকে মিলের একজন হেল্পার আমাকে জানান ধানের ট্রাকে আগুন লেগেছে। এ বিষয়ে সেতাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন জানান, আমরা ট্রিপল লাইনের মাধ্যমে ভোর ৫টা ৩৪ মিনিট সময়ে জহুরাতে আগুন লাগার সংবাদ পাই।

সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনা স্থলে পৌছে দেখি জহুরা অটোর ১০নং মিল সংলগ্ন নাটোর সিংড়া থেকে আসা ১০চাকার একটি ধান বোঝাই ট্রাকে আগুন দেখতে পাই। আগুন নিয়ন্ত্রন করার পাশাপাশি অগ্নিদগ্ধদের হাসপাতালে প্রেরণ করি। ড্রাইভার স্বাভাবিক থাকলেও হেল্পারের অবস্থা আশংকা জনক। তার শরীরের ৯০শতাংশ ঝলসে গেছে। ট্রাকের ড্রাইভার জানিয়েছেন ওয়ারিং এর তার থেকে আগুনের সুত্রপাত হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit