মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ ডিসেম্বর সকাল ১০টায় বোচাগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিরোধী র্যালী সেতাবগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক ঘুরে উপজেলা হল রুমে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান। আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভুমি) মো. সাজিদ তানভি শোভন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সাত্তার, প্রভাষক মো. আক্কাস আলী প্রমুখ। ক্যাপশনঃ বোচাগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে একটি র্যালী বের করা হয়।
কিউএনবি/খোরশেদ/০৯ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:২২