বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটকের তীব্র প্রতিবাদ॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদকে গত রোববার আটক করা হয়েছে তাঁর বাসার সামনে থেকে তাঁকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, শওকত মাহমুদকে কোথা থেকে কোন মামলায় আটক করা হয়েছে, তা একটু পর বিস্তারিত জানানো হবে। গত এপ্রিলে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আর মহাসচিব শওকত মাহমুদ।

এক সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন শওকত মাহমুদ। ২০২৩ সালের ২১ মার্চ বিএনপির সব পর্যায়ের পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়। এই ঘটনায় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক ফুলবাড়ী উপজেলা মাইটিভি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু সহ সকল সাংবাদিকবৃন্দ তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন বলেন, গণতান্ত্রিক দেশে যে কোন ব্যক্তি তার নিজেস্ব স্বাধীনতা আছে। সে কারণে যে কোন ব্যক্তি নতুন দল গঠন করতে পারে। সেই কারনেই একজন অর্ন্তজাতিক মানের প্রবিন সাংবাদিককে গ্রেফতার করা ঠিক হয় নি। অনতি বিলম্বে তার মুক্তির দাবি করছি।

 

কিউএনবি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit