শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

বোচাগঞ্জে খালেদার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বোচাগঞ্জ উপজেলা বিএনপি, সেতাবগঞ্জ পৌর বিএনপি, ও স্বেচ্ছাসেবক দল কর্তৃক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে।

৩০ নভেম্বর রবিবার রাত সাড়ে ৮টায় বিএনপি কার্যালয়ে ঐ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপির সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মি খালেদা জিয়ার রোগমুক্তির দোয়ায় অশং নেন। এসময় দিনাজপুর-২ বিরল-বোচাগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম, সহ-সভাপতি কাজী মো, সোহরাব হুসাইন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. সাদরুল পারভেজ, নাফানগর ইউপি চেয়ারম্যান মো. শাহান পারভেজসহ যুবদল, ছাত্রদল, মহিলাদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা মো. আলমঙ্গীর শাহ।

ক্যাপশনঃ বোচাগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বোচাগঞ্জ উপজেলা, সেতাবগঞ্জ পৌর বিএনপি ও স্বেচ্ছাসেবক দল কর্তৃক বিশেষ দোয়া মাহফিলে দিনাজপুর-২ বিরল-বোচাগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক ও অন্যান্য নেতৃবৃন্দ।

 

কিউএনবি/খোরশেদ/০১ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit