বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

ধারন ক্ষমতার তিনগুণ বেশি কয়লা রাখায় কোল ইয়াডের প্রাচীর ভেঙে পড়েছে

আসাদুজ্জামান আসাদ পার্বতীপুর দিনাজপুর প্রতিনিধি । 
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১২৮ Time View
আসাদুজ্জামান আসাদ পার্বতীপুর দিনাজপুর প্রতিনিধি : পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে ধারন ক্ষমতার তিন গুন কয়লা রাখায় কোল ইয়াডের পশ্চিম দিকের প্রাচীর ভেঙে ড্রেনে পড়েছে।আজ বুধবার সকাল ৮ টায় এই দুঘর্টনা ঘটে। এতে করে কোন হতাহত হয়নি। দীর্ঘদিন থেকে বড় পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট অচল থাকায় কয়লার মজুদ বেড়ে গেছে বলে জানিয়েছেন খনি কতৃপক্ষ। অপর দিগে কয়লা বিক্রি না করে একই ইয়াডে স্থুপ করে দীর্ঘদিন ধরে ধারন ক্ষমতা বেশি কয়লা আগুন ধরে যেতে পারে এবং ইতিপূর্বে কয়েকবার আগুন লেগেছিল। 

স্থানীয় কয়লা ব্যবসাহিরা জানান,তাপবিদ্যুৎ কেন্দ্র ঠিক মত কয়লা সরবরাহ না নেয়ায় এঘটনা ঘটেছে।আমরা বারবার খনি কতৃপক্ষ ও তাপবিদ্যুৎ কতৃপক্ষের কাছে আবেদন করেছি যে, যেহেতু তাপবিদ্যুৎ কেন্দ্রে দুটি ইউনিট বন্ধ রয়েছে তাই বাইরে আগের মত কয়লা বিক্রি করলে রাজস্ব বাড়বে সেই সাথে কয়লায় আগুন ধরবেনা বা নষ্ট হবেনা। কিন্তু অদৃশ্য কারনে কয়লা বিক্রি করছেনা তাপবিদ্যুৎ কতৃপক্ষ।

এবিষয়ে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু তালেব ফরাজি মুঠোফোনে জানান, আমাদের কোল ইয়াডে কয়লা রাখার জায়গা নেই বারবার তাপবিদ্যুৎ কতৃপক্ষের কাছে অবহিত করার পরও তারা কয়লা সরবরাহ আগের মত নিতে পারছেনা।যে কারনে ধারন ক্ষমতা বেশি কয়লার চাপে প্রাচীর ভেঙে পড়েছে। বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ মিন্টু রায় বলেন, ঘটনার সাথে সাথে  নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি এবং আমি নিজে ঘটনাস্থানে আছি।অপর দিগে বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রধান প্রকৌশলীর মুঠো ফোনে যোগাযোগ করেও তার মতামত পাওয়া যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২৫,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit