শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
অনলাইন জুয়ার প্রতিবাদ করায় হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যু, আসামিদের বাড়িঘরে অগ্নিসংযোগ দেশের মূল সড়ক নেটওয়ার্কে ভোলাকে যুক্ত করার সিদ্ধান্ত রসুলপুর আমড়া ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকার মাদক আটক॥ ফুলবাড়ীতে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে॥ শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতে ইসলামের তীব্র প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ শিশুদের গোপনীয়তা লঙ্ঘন মামলা নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক আজকের স্বর্ণের দাম: ২২ আগস্ট ২০২৬ রোনালদোর ৯৭৭তম গোল: টানা ২৫ মৌসুমে গোলের অনন্য কীর্তি ১০ ইঞ্চির পিজ্জা অর্ডার করে পেলেন ৭ ইঞ্চি, মোটা অঙ্কের ক্ষতিপূরণ কারাগারে ইমরান খান ‘চরম নির্যাতনের’ শিকার : বোন উজমা খান

গরু চুরি কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নিহত ১, আহত ৩০

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৩৯৮ Time View
ডেস্ক নিউজ : কিশোরগঞ্জের ইটনায় গরু চুরি চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ৩০ জন।রোববার (১২ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত রোমান মিয়া (২২) গজারিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গজারিয়া গ্রামের ইউপি সদস্য জসিম উদ্দিন ও একই এলাকার আবদুল করিমের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। কয়েকদিন আগে জসিম উদ্দিনের বাড়ি থেকে গরু চুরি চেষ্টার অভিযোগ ওঠে প্রতিপক্ষের বিরুদ্ধে। বিষয়টি সামাজিকভাবে মীমাংসার কথা থাকলেও রোববার উভয়পক্ষের অন্তত চার শতাধিক মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে জসিম উদ্দিনের পক্ষের রোমান মিয়াসহ আহত হয় বেশ কয়েকজন। স্থানীয়রা তাদের কিশোরগঞ্জ এবং পাশ্ববর্তী সিলেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোমান মিয়াকে মৃত ঘোষণা করেন, বাকিরা এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান ওসি।

এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি মুহাম্মদ জাফর ইকবাল।

কিউএনবি/অনিমা/১৩ অক্টোবর ২০২৫,/দুপুর ১২:৪২

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit