শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

শিশুদের নোবেল পুরস্কারে মনোনীত কিশোরগঞ্জের মাহবুব

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৩৬২ Time View

ডেস্ক নিউজ : শিশুদের নোবেল খ্যাত ‎আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন কিশোরগঞ্জের মাদ্রাসাছাত্র মাহবুব আল হাসান (১৭)। পরিবেশ, জলবায়ু কার্যক্রম, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় তার অবদানের স্বীকৃতিস্বরূপ এ মনোনয়ন পেয়েছেন।

মাহবুব আল হাসান কিশোরগঞ্জ জেলা শহরের শোলাকিয়া এলাকার আব্দুল্লাহ আল হাছান ও দিলোয়ারা খাতুন দম্পতির সন্তান। তারা তাদের সন্তানের জন্য গর্বিত। এমন একটি বিষয়ে মনোনীত হওয়ায় তারা সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এসময় মাহবুবের বাবা আব্দুল্লাহ আল হাছান বলেন, ও যেভাবে শিশুদের পাশে দাঁড়িয়েছে। তাদের নিয়ে বিভিন্ন বিষয়ে কাজ করে যাচ্ছে। আমাদের খুবই ভালো লাগে। আমরাও তার জীবনের সমৃদ্ধি কামনা করি। আমরা তার বাবা-মা সবসময় পাশে আছি-থাকবো।

মাহবুব কিশোরগঞ্জ আহমাদু জুবাইদা দাখিল মাদ্রাসা থেকে ২০২২ সালে দাখিল এবং হয়বতনগর এইউ কামিল মাদ্রাসা থেকে ২০২৪ সালে আলিম পাস করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন।

নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক কিডসরাইটস ফাউন্ডেশন প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের অধিকার রক্ষায় কাজ করা শিশুদের এই পুরস্কারে মনোনীত করে।

গত তিন বছর ধরে মাহবুব নিজের প্রতিষ্ঠিত সংগঠন ‘The Change Bangladesh’ নেতৃত্ব দিচ্ছেন। যার লক্ষ্য শিশুদের স্বাস্থ্যসেবা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধি। তার উদ্যোগে শিশুদের মধ্যে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা ছড়ানো, বৃক্ষরোপণ এবং গাছের চারা, পেন্সিল, খাতা ও কলম বিতরণের মতো কার্যক্রম নিয়মিত চলছে।

হাওর অঞ্চলের শিশুদের শিক্ষার অধিকার রক্ষায়ও তিনি কাজ করছেন নিরলসভাবে।

‎এছাড়া অসুস্থ শিশুদের রক্তের যোগান নিশ্চিত করতে তিনি গড়ে তুলেছেন ‘ব্লাড খুঁজি’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম। যা জরুরি মুহূর্তে রক্তদাতাদের সঙ্গে রোগীর পরিবারকে যুক্ত করে দেয়।

শিশুদের নোবেল পুরস্কারে মনোনীত হওয়া মাহবুব আল হাসান বলেন, ‘শিশুরাই আমাদের ভবিষ্যৎ, আর সেই ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের সবার। আমি সবসময় বিশ্বাস করি, একটি সচেতন প্রজন্মই পৃথিবীকে বদলে দিতে পারে। তাই শিশুদের নিয়ে কাজ করা শুধু একটি দায়িত্ব নয়, এটি আমার জীবনের লক্ষ্য ও প্রতিজ্ঞা।’

মনোনয়ন প্রাপ্তি সম্পর্কে তিনি বলেন, ‘এই আন্তর্জাতিক মনোনয়ন আমার কাজের প্রতি আরও দায়বদ্ধতা বাড়াবে, আমাকে অনুপ্রাণিত করবে। আরও বড় পরিসরে শিশুদের জন্য যেন আমি কাজ করতে পারি। আমি চাই, বাংলাদেশের প্রত্যন্ত হাওর থেকে শুরু করে শহরের প্রতিটি শিশুই যেন সমান সুযোগ ও নিরাপত্তা পায়।’

 

কিউএনবি/অনিমা/১২ অক্টোবর ২০২৫/দুপুর ২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit