শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

তেলের মেশিনে ওড়না পেঁচিয়ে হাত বিচ্ছিন্ন, নারীর মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৬৩৪ Time View

ডেস্ক নিউজ : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তেলের মিলে কাজ করার সময় মেশিনে ওড়না পেঁচিয়ে হাত বিছিন্ন হয়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার পোড়াবাড়িয়া জামতলা বাজারে জিসান অয়েল মিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাথী (৩৫) পাকুন্দিয়া উপজেলার নারান্দী গ্রামের মৃত বলরাম দেবনাথের স্ত্রী।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাকুন্দিয়ার পোড়াবাড়িয়া জামতলা বাজারে অবস্থিত জিসান অয়েল মিলে দুই বছর যাবত অপারেটর হিসেবে কর্মরত ছিলেন সাথী। সোমবার দুপুরে কাজ করার এক পর্যায়ে মেশিনে ওড়না পেঁচিয়ে বাম হাত মেশিনের ভেতরে ঢুকে যায়।

পরে মেশিন বন্ধ করে হাত বিচ্ছিন্ন অবস্থায় দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

কিউএনবি/অনিমা/২৬ আগস্ট ২০২৫/দুপুর ১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit