শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী পাকিস্তানের বাধায় দেরি, অবশেষে এল ইউরেনিয়াম যে খবরে দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অনেকেই হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলা

হবিগঞ্জে সিএনজি পাম্পে ভয়াবহ আগুন; ১১ গাড়ি পুড়ে ছাই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত একটি সিএনজি ফুয়েল স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে একটি যাত্রীবাহী বাস ও ১০ টি সিএনজিচালিত অটোরিকশা। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোরবেলা একটি বাসে গ্যাস দেওয়ার সময় হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ফুয়েল স্টেশনজুড়ে। আগুনে সেখানে গ্যাস নিতে আসা ১০টি সিএনজি অটোরিকশা এবং বাসটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।

পাম্পটির তিনতলায় থাকা কর্মীরা বিস্ফোরণের শব্দে ঘুম থেকে জেগে উঠে প্রাণ বাঁচাতে নিচে লাফ দেন, এতে তারা গুরুতর আহত হন। আহত ছয়জনকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিএনজি পাম্পের সহকারী ম্যানেজার শোয়েব আহমদ জানান, “আমরা তিনজন কর্মী তিনতলায় ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। জীবন বাঁচাতে পাশের জমিতে লাফ দিয়ে পড়ি। বাসে গ্যাস দেওয়ার সময় বিস্ফোরণ হয়। এ ঘটনায় কমপক্ষে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।”

খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নবীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ হাবিবুর রহমান জানান, “আমাদের একটি ইউনিট দ্রুত গিয়ে কাজ শুরু করে। আগুনে একটি বাস, ১০টি অটোরিকশা এবং ফুয়েল স্টেশনটির বড় একটি অংশ পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ খুবই বড়।”

কিউএনবি/অনিমা/২১ আগস্ট ২০২৫/সকাল ১১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit