মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

পদ্মায় জেলের জালে ধরা পড়ল এক মণের শুশুক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৪৮ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (২৯ জুলাই) বিকলে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে শুশুকটি ধরা পড়ে। স্থানীয় জেলে বৈরাগী হলদার বলেন, ‘আমরা কয়েকজন নদীতে মাছ ধরতে যাই। বৈরী আবহাওয়া উপেক্ষা করে নদীর বিভিন্ন স্থানে জাল ফেলি। বেশ কয়েকবার জাল ফেলার পর কোন মাছ পাওয়া যায়নি। বিকেল ৩ টার দিকে জাল তোলার সময় জালে কয়েকটি ঝাঁকুনি দেয়। তখন বুঝতে পারি জালে বড় কিছু আটকা পড়েছে। জাল তুলে দেখি, একটি বড় আকৃতির শুশুক আটকা পড়েছে। পরে ওজন দিয়ে দেখা যায়, শুশুকটির ওজন ৪০ কেজি।’

তারা আরও বলেন, ‘শুশুক খাদ্য হিসাবে মানুষ ক্রয় করেনা। তবে শুশুকের তেল দিয়ে নদী থেকে অন্যান্য মাছ শিকার করা হয়। শুশুক ধরার খবর পেয়ে এক সৌখিন মাছ শিকারি শুশুকটি নেয়ার জন্য আসছেন। দাম-দরের বিষয়টি এখনও নিশ্চিত হয়নি। তবে দুই থেকে তিন হাজার টাকা হলেই শুশুকটি ওই মাছ শিকারিকে দিয়ে দেব।’ 

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, ‘শুশুক পদ্মা নদীতে সচারচর দেখা যায় না। হয়তো দল থেকে বিছিন্ন হয়ে পদ্মা নদীতে চলে এসেছে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের মধ্যে শুশুক অন্তর্ভুক্ত। এটি ধরা, পরিবহন ও বিক্রি শাস্তিযোগ্য অপরাধ। আমরা এ ব্যাপারে সচেতনতা সৃষ্টির জন্য কাজ করছি।’

 

 

কিউএনবি/আয়শা/২৯ জুলাই ২০২৫,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit