শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

রাজবাড়ীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : রাজবাড়ীর পাংশা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু সাদ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার মৌরাট ইউনিয়নের পূর্ববাগদুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাদ কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের আশুর হাট গ্রামের শহিদ বিশ্বাসের ছেলে। দুর্ঘটনায় অপর মোটরসাইকেল চালক আজিম (১৫) নামের এক কিশোর আহত হয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার আবু সাদ মোটরসাইকেল চালিয়ে পাংশা উপজেলার দিকে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আশা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই মোটরসাইকেল চালকই গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ফরিদপুর হাসপাতালে নেয়ার পথে সাদ মারা যান।

বর্তমানে আজিম চিকিৎসাধীন রয়েছেন। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit