বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

৪৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : ৪৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। শনিবার (৩১ মে) সকাল পৌনে ৭টার দিকে এই নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়।

দৌলতদিয়া লঞ্চঘাটের ম্যানেজার নুরুল আনোয়ার মিলন বলেন, বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় প্রায় ৪৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। এই নৌরুটে ২০টি লঞ্চ চলাচল করছে।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। দৌলতদিয়া প্রান্তে যানবাহনের কোনো সিরিয়াল নেই। বর্তমানে এ রুটে ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ঈদের মধ্যে ফেরি সংখ্যা বাড়িয়ে ১৭টি করা হবে বলে জানান বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন।

কিউএনবি/অনিমা/৩১ মে ২০২৫, /সকাল ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit