শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২৫২ Time View

ডেস্ক নিউজ : কিশোরগঞ্জ সদরে পুকুরের পানিতে ডুবে মাআজ ইবনে হোসেন (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের পুকুরে এ ঘটনা ঘটে।

মৃত মাআজ ইবনে হোসেন জেলার পাকুন্দিয়া উপজেলার চরকাওনা এলাকার মোফাজ্জল হোসেনের ছোট ছেলে। সে কিশোরগঞ্জ শহরের আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল এবং জেলা শহরের পুরান থানা এলাকার একটি ভাড়া বাসায় মা-বাবার সঙ্গে বসবাস করত। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বৃষ্টির মধ্যে বন্ধুদের নিয়ে মাআজ ইবনে হোসেন ফুটবল খেলতে যায়। ফুটবল খেলা শেষে দুপুরে রেলওয়ে পুকুরে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়। অনেক খুঁজাখুঁজির পর শুক্রবার বিকাল ৫টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মাআজ ইবনে হোসেনের মরদেহ রেলওয়ের পুকুর থেকে উদ্ধার করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন পুকুরের পানিতে ডুবে মাআজ ইবনে হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/৩১ মে ২০২৫, /সকাল ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit