বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

সোনাপুর হাটের আধিপত্য নিয়ে সংঘর্ষ, নিহত ১

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর হাটের আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় কুপিয়ে আহত হওয়া এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহতের নাম কদম আলী মন্ডল (৩৫)। তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার মাছবাড়ি ইউনিয়নের চর কুলটিয়া গ্রামের লোকমান মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈশাখ মাসের শুরুতে সোনাপুর হাটের একটি অংশের দখল নিতে চেয়েছিলেন কালুখালী উপজেলার বেদবাড়িয়া গ্রামের শিমুল নামের এক ব্যক্তি। কিন্তু তিনি ব্যর্থ হলে ওই অংশের দখল নেয় আরজুল মোল্লাসহ কদম আলীরা।

পরে রোজার ঈদের মধ্যে হাটে আসা শিমুলকে কুপিয়ে আহত করেন আরজুল ও তাঁর সহযোগীরা। দীর্ঘ চিকিৎসা শেষে শিমুল সম্প্রতি এলাকায় ফিরে আসেন।

গত রবিবার সোনাপুর বাজারে আরজুল, কদম আলী ও বাচ্চু মিয়া অবস্থান করছেন—এমন খবর পেয়ে ২০-২৫ জনের একটি দল মোটরসাইকেলে এসে তাঁদের কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত কদম আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় কদম আলীর মৃত্যু হয়।

ঘটনার বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দীন বলেন, “ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে নিহতের পরিবার জানিয়েছে তারা মামলা করবে।”

এ ঘটনায় আহত বাকি দুইজন হলেন—আরজুল মোল্লা (৪৮) ও বাচ্চু মিয়া (৩০)। তারা একই গ্রামের বাসিন্দা।

কিউএনবি/অনিমা/২৮ মে ২০২৫, /সকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit