বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

পদ্মায় জেলেদের জালে বিশাল ২ কাতল

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২৮ ও সাড়ে ১৯ কেজি ওজনের দুটি কাতল মাছ। নিলামের মাধ্যমে ৮২ হাজার টাকায় বিক্রি হয়েছে মাছ দুটি।

শনিবার ভোরে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জেলে জামাল প্রামানিকের জালে ২৮ কেজি ওজনের মাছটি ধরা পড়ে। একই সময়ে নদীর মোহনায় টক্কু হলদারের জালে সাড়ে ১৯ কেজি ওজনের কাতলটি ধরা পড়ে। জেলে জামাল প্রামানিক জানান, শুক্রবার সন্ধ্যার পর হতে তারা কয়েকজন জেলে নৌকাযোগে সারা রাত পদ্মা নদীর বিভিন্ন স্থানে জাল ফেলেন।

কিন্তু কাঙ্ক্ষিত কোনো মাছ পাচ্ছিলেন না। শনিবার ভোরের দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলে তারা অপেক্ষা করছিলেন। হঠাৎ করে জালে প্রচণ্ড জোরে টান লাগলে তারা বুঝতে পারেন বড় একটা কিছু আটকেছে। পরে জাল তুলে দেখতে পান বড় সাইজের কাতলটি।

মাছটি ধরে দৌলতদিয়া ঘাটের বিসমিল্লাহ মাছের আড়তে নিয়ে ওজন দিয়ে দেখা যায় মাছটির ওজন ২৮ কেজি। এ সময় উম্মুক্ত নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে এক হাজার ৮০০ টাকা কেজি দরে ৫০ হাজার ৪০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

অন্যদিকে এদিন সারে ১৯ কে‌জি ওজ‌নের আরেকটি কাত‌ল‌ মাছ শিকার করেন টক্কু হালদার। মাছটি তিনি রেজাউল মন্ড‌লের আড়‌ত থেকে নিলামের মাধ্যমে এক হাজার ৬৫০ টাকা কে‌জি দ‌রে ৩২ হাজার ১০০ টাকা দিয়ে কি‌নে নেন। মাছ দুটি কিছুটা লাভে বিক্রির আশায় ফেরি ঘাটের পল্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৫, /সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit