বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

রাজবাড়ীতে ঝড়ে গাছ ভেঙে পড়ল রেললাইনে, ট্রেন চলাচল বিঘ্নিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : ট্রেনের কর্মচারী ও স্থানীয়রা গাছ কেটে সরানোর পর প্রায় এক ঘণ্টা বিলম্বে পুনরায় ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। এ ঘটনায় সিডিউল বিপর্যয়ের মুখে পড়ে ‘রাজবাড়ী মেইল’ নামে আরও একটি ট্রেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টায় সদর উপজেলার রামচন্দ্রপুর মুচিপাড়া এলাকায় রেললাইনের ওপর রেইট্রি গাছ ভেঙে পড়ে। ‘মধুমতি এক্সপ্রেস’ ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল।

রাজবাড়ী রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (লোকো ইনচার্জ) মো. হুমায়ুন কবীর বলেন, ঢাকা থেকে রাজশাহীগামী ‘মধুমতি এক্সপ্রেস’ ট্রেনটি পাঁচুরিয়া রেলস্টেশন পার হয়ে রামচন্দ্রপুর মুচিপাড়া এলাকায় এলে ঝড়ে রেললাইনের ওপর একটি বড় রেইট্রি গাছ ভেঙে পড়ে। এ সময় লোকোমাস্টার (ট্রেনচালক) ট্রেন থামিয়ে দেন। পরে রেলের কর্মচারী ও স্থানীয়রা গাছ কেটে সরানোর পর প্রায় এক ঘণ্টা বিলম্বে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।
 
রাজবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুর রহমান চৌধুরী বলেন, ‘মধুমতি এক্সপ্রেস’ ট্রেনটি সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রাজবাড়ী রেলস্টেশনে পৌঁছানোর কথা ছিল। তবে ঝড়ে গাছ ভেঙে রেললাইনের ওপর পড়ে ট্রেনটি আটকে যায়। যে কারণে রেললাইন থেকে গাছ সরানোর পর ৭টা ৫ মিনিটে ট্রেনটি রাজবাড়ী রেলস্টেশনে পৌঁছায়। ৭টা ১৫ মিনিটে ট্রেনটি রাজবাড়ী রেলস্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে গেছে।
 
তিনি বলেন, গাছ ভেঙে রেললাইনে পড়ায় ‘রাজবাড়ী মেইল’ লোকাল ট্রেনটি সিডিউল বিপর্যয়ের মুখে পড়ে। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে রাজবাড়ী থেকে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশে ‘রাজবাড়ী মেইল’ ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল। রেললাইনে গাছ পড়ার কারণে এ ট্রেনটি এক ঘণ্টা বিলম্বে ৭টা ১০ মিনিটে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

 

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৫,/রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit