বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

পদ্মায় ধরা পড়ল ৩০ কেজি ওজনের বাঘাইড়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২০০ Time View

ডেস্ক নিউজ : রাজবাড়ীর পদ্মা নদীতে ৩০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটি ৪৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। আজ মঙ্গলবার সকালে মানিকগঞ্জ জেলার জেলে নিমাইয়ের জালে মাছটি ধরা পড়ে বলে জানায় স্থানীয়রা। তিনি রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবসায়ী মো. সোহেল মোল্লার কাছে মাছটি বিক্রি করেন।

ফেরিঘাটের সুমাইয়া মৎস্য আড়তের ব্যবসায়ী মো. সোহেল মোল্লা বলেন, ‘মাছটি বিক্রির জন্য নিমাই আমাকে ফোন করেন। আমি তাকে মাছটি নিয়ে আসতে অনুরোধ করি। সে মাছটি নিয়ে আমার দোকানে আসেন। মাপার পর দেখা যায় মাছটির ওজন দাঁড়িয়েছে ৩০ কেজি। 

পরে ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ৪০ হাজার ৫০০ টাকায় মাছটি ক্রয় করি। মাছটি বিক্রির জন্য বিভিন্ন স্থানে যোগাযোগ করি এবং আমার নিজের ফেসবুক আইডিতে ছবি পোস্ট করি। এরপর এক ইতালি প্রবাসী আমাকে ফোন করেন। আমি ১ হাজার ৫০০ টাকা কেজি দরে মাছটি ৪৫ হাজার টাকায় বিক্রি করেছি। তিনি আমাকে মাছটি মাদারীপুর জেলায় গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। আমি সেই ব্যবস্থা করেছি।’

প্রসঙ্গত, পদ্মা নদীসহ বিভিন্ন নদী থেকে জেলেরা প্রায়ই বাঘাইড় মাছ ধরে বিক্রি করেন। বণ্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মাছটিকে বিপন্ন প্রাণী হিসাবে চিহ্নিত করা হয়েছে। তবে পদ্মা থেকে বাঘাইড় মাছ অবাধে ধরা ও বিক্রি হচ্ছে।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা বলেন, ‘পদ্মা নদী থেকে একটি বড় বাঘাইড় মাছ ধরা পড়েছে বলে শুনেছি। এই মাছের ক্ষেত্রে বনবিভাগ আইন প্রয়োগ করতে পারবেন। তবে বিভিন্ন সভা-সেমিনারে আমরা বাঘাইড় মাছ ধরা বন্ধের ব্যাপারে জেলেদের অনুরোধ করে থাকি।’

কিউএনবি/অনিমা/২২ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৭:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit