শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
আটক ইরানি পাইলটদের সঙ্গে বিশেষজ্ঞ দলের বৈঠকে কাতারের সম্মতি পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৪৯ ইরান অস্ত্র উৎপাদন দ্বিগুণ করেছে: প্রতিরক্ষা মন্ত্রণালয় ‘কোনো দেশের ওপর হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না’ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাতীয় কবির প্রয়াণ দিবস উপলক্ষে কাব্য কুহুকের ‘আবৃত্তি সন্ধ্যা’ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ধামরাইয়ে নদীতে গলায় কলস ও চোখমুখ বাঁধা নারীর মরদেহ সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সিরিয়ার বিমান ঘাঁটিতে ইসরায়েলি হামলার গোয়েন্দা তথ্য ভুল ছিল: যুক্তরাষ্ট্র

পাগলা মসজিদের ব্যাংক হিসাবে জমা ৮০ কোটি টাকা!

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ২৭০ Time View

ডেস্ক নিউজ : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানসিন্দুকে প্রতি তিন মাস পর পর কোটি কোটি টাকা পাওয়া যায়। এটি সবার জানা। কিন্তু এ পর্যন্ত কি পরিমাণ টাকা পাওয়া গেছে- এ তথ্য সবার কাছে এতদিন ছিল অজানা। প্রশাসনের কাছে বিষয়টি ছিল অতি গোপনীয়, এমনকি সাংবাদিকরা বারবার চেষ্টা করেও মসজিদ পরিচালনা কমিটির কাছ থেকে এ তথ্য বের করতে পারেননি। অবশেষে জানা গেল সেই তথ্য।

জানা গেল কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে দানের টাকার পরিমাণ। পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান আজ শনিবার দুপুরে পাগলা মসজিদে সাংবাদিকদের কাছে এ তথ্য প্রকাশ করেন।

তিনি জানান, মসজিদের দান বাক্স থেকে পাওয়া আয় থেকে মসজিদ পরিচালনা, এতিমখানা পরিচালনা ও বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান দেওয়া হয়েছে। অবশিষ্ট টাকা কিশোরগঞ্জের রূপালী ব্যাংকে মসজিদের হিসাবে জমা রাখা হয়েছে।

তিনি জানান, সকল খরচা বাদে এ পর্যন্ত ব্যাংক হিসাবে জমা আছে ৮০ কোটি ৭৫ লাখ ৭৩ হাজার টাকা।

জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, ব্যাংকে গচ্ছিত টাকা দিয়ে প্রায় শত কোটি টাকা ব্যয়ে মসজিদের জন্য বহুতল ভবন ও ইসলামী কমপ্লেক্স নির্মাণ করা হবে। এছাড়া এ টাকা দিয়ে মসজিদের জমি অধিগ্রহণ সহ অন্যান্য উন্নয়ন কাজে ব্যয় করা হবে।

জানা গেছে, প্রতি তিন মাস পর পর পাগলা মসজিদের দান সিন্দুকগুলা খোলা হয়। সবশেষ আজ শ‌নিবার সকা‌লে মস‌জি‌দের ১১টি লোহার সিন্দুক খু‌লে পাওয়া যায় ২৮ বস্তা টাকা। আর এসব টাকা গণনায় অংশ নেন ব‌্যাংকের ৬০ কর্মচা‌রিসহ ৩৭০ জন।

শ‌নিবার (১২ এপ্রিল) সকাল সা‌ড়ে ৭টার দি‌কে জেলা প্রশাসক ফৌজিয়া খান, পু‌লিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীসহ প্রশাসন ও সেনাবাহিনীর ঊর্ধতন কর্মকর্তা‌দের উপ‌স্থি‌তিতে মস‌জি‌দের নিচতলায় বি‌ভিন্ন স্থা‌নে থাকা দান‌সিন্দুকগু‌লো একে একে খোলা হয়। এরপর প্লা‌ষ্টি‌কের বস্তাভ‌র্তি টাকা নেয়া হয় দ্বিতীয় তলায়। মে‌ঝে‌তে ঢে‌লে শুরু হয় টাকা গণনার কাজ।

দানবা‌ক্সে পাওয়া ২৮ বস্তা টাকা গণনার কা‌জে অংশ নেয় পাগলা মস‌জিদ নূরানী কুরআন হা‌ফি‌জিয়া মাদ্রাসার ১০০ জন শিক্ষার্থী, জামিয়াতুল ইমদাদীয়ার ২শ’ শিক্ষার্থী, রূপালী ব‌্যাং‌কের ৭০ জন কর্মকর্তাকর্মচা‌রিসহ তিন শতা‌ধিক মানুষ।

টাকা গণনা কাজে দিনভর নিরাপত্তার দায়িত্ব পালন করে আইনশৃঙ্খলা বাহিনী। নেয়া হয় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

জনশ্রুতি আছে, এক আধ্যাত্মিক পাগল সাধকের বাস ছিল কিশোরগঞ্জ শহরের হারুয়া ও রাখুয়াইল এলাকার মাঝ দিয়ে প্রবাহিত নরসুন্দা নদীর মধ্যবর্তী স্থানে জেগে ওঠা চ‌রে। ওই পাগল সাধকের মৃত‌্যুর এখা‌নে নি‌র্মিত মস‌জিদ‌টি পাগলা মসজিদ হিসেবে প‌রি‌চি‌তি পায়। পাগলা মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয়। এমন ধারণা থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে অসংখ‌্য মানুষ এ মসজিদে দান করে থাকেন।

গত কয়েক বছর ধরে দিন দিন বাড়ছে দানের টাকার পরিমাণ।

কিউএনবি/অনিমা/১২ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৭:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit