শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, ৮ আরোহীর সবাই নিহত জর্জিয়ান তারকার হাতেই ব্যালন ডি’অর দেখতে চান ক্রুস ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে: হামিদুর রহমান নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট পাকিস্তানের জাতীয় সংগীত গাইতে ৬ মাস উর্দু শিখেছেন ব্রিটিশ গায়িকা লরা রাইট খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ

মাইকিং করে দুই উপজেলার গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ২০

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২৬৩ Time View

ডেস্ক নিউজ : কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচর উপজেলার সীমান্তবর্তী দুই গ্রামবাসীর মধ্যে ক্যারাম খেলা নিয়ে বিরোধের জেরে মাইকিং করে  সংঘর্ষের ঘটনায় রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভৈরব উপজেলার সীমান্তবর্তী  আতকাপাড়া ও পার্শ্ববর্তী কুলিয়ারচর উপজেলার ষোলরশি গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাতে কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের ষোলরশি গ্রামের কয়েক যুবক ক্যারাম খেলতে যান পার্শ্ববর্তী ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকাপাড়া গ্রামে। সেখানে ক্যারাম খেলাকে কেন্দ্র করে আতকাপাড়া গ্রামের যুবকদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ষোলরশি গ্রামের যুবকদের মারধর করে আতকাপাড়া গ্রামের লোকজন।

এ ঘটনার জেরে মঙ্গলবার সকালে আবারও কথা কাটাকাটি হয় তাদের মধ্যে। এতে একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই গ্রামের লোকজনের মধ্যে। একপর্যায়ে মাইকিং করে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। আহত হন বিভিন্ন বয়সের অন্তত ২০ ব্যক্তি। আহতদের ভৈরব ও কুলিয়ারচরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ওই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুস সাকিব সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৫,/রাত ৯:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit