বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

পদ্মায় জেলের জালে ২০ কেজি ওজনের কাতলা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ৭০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি কাতলা মাছ।

আজ সোমবার সকাল ৭টার দিকে গোবিন্দ হালদারের জালে গোয়ালন্দ উপজেলার পদ্মা ও যমুনার মোহনায় মাছটি ধরা পড়ে।  তিনি মাছটি ২ হাজার টাকা কেজি দরে ৪১ হাজার ৪০০ বিক্রি করেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, পদ্মা ও যমুনার মোহনায় মাঝে মাঝে বড় আকৃতির মাছ পাওয়া যায়। সোমবার সকালে গোবিন্দ হালদাদের জালে বড় কাতলা মাছটি ধরা পড়ে। পরে মুঠোফোনে মাছটি বিক্রির জন্য যোগাযোগ করেন তিনি। দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ৪১ হাজার ৪০০ টাকায় ২০ কেজি ৭০০ গ্রাম ওজনের ওই মাছটি ক্রয় করেন।

দৌলতদিয়া ফেরিঘাটের চাঁদনী আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা বলেন, পদ্মার বড় মাছের চাহিদা ব্যাপক।  আমি সকাল ৯টার দিকে গোবিন্দ হালদারের কাছ থেকে ২০ কেজি ৭০০ গ্রাম ওজনের কাতল মাছটি ক্রয় করছি। বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করছি। সামান্য লাভে মাছটি বিক্রি করে দিব।

জেলা মৎস্য কর্মকর্তা মো. নজমুল হুদা বলেন, পদ্মা যমুনার মোহনায় খাদ্যের প্রাচুর্য বেশি আছে। যে কারণে পদ্মা ও যমুনার মোহনায় এলাকায় মাছ বেশি থাকে। এখানে পানির গভীরতা বেশি থাকায় বড় বড় মাছ সেখানে বিচরণ করে। বড় আকৃতির কাতল মাছ প্রাপ্তির বিষয়টি মৎস্য বিভাগের জন্য ভালো সংবাদ।

কিউএনবি/অনিমা /২৪ মার্চ ২০২৫,/সকাল ১১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit