বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম
দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত মেট্রোরেলের ২৭টি বিয়ারিং প্যাডের অবস্থা ক্রিটিক্যাল শুভশ্রীর এক শব্দের ক্যাপশন, দেব-ভক্তদের মনে জাগল নানা প্রশ্ন বড় পর্দায় প্রথমবার বাঁধন-ফারিয়ার জুটি, আসছে ‘লজ্জা’ ব্যাংক থেকে বিনা সুদে পাওয়া যাবে ঋণ, পাবেন যারা তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন: মঈন খান ‘আঙুর ফল না পেলে টক লাগে’, সুনিধিকে নেহা, বাড়ছে চর্চা ব্যাংক খাতের মাফিয়া নজরুল, ৩৫ হাজার কোটি টাকা লুটে নিয়েছেন যেভাবে ইরাকের জলসীমায় তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা সদ্যজাত সন্তানকে রেখে না ফেরার দেশে সৈনিক পিয়াস

রাজধানীজুড়ে সতর্ক অবস্থানে যৌথ বাহিনী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১২৯ Time View

ডেস্ক নিউজ : রাজধানীজুড়ে শুক্রবার সকাল থেকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে। প্রধান সড়কগুলোতে টহলের পাশাপাশি বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনীর সদস্যরা।

দুপুরে রাজধানীর খিলক্ষেত বাসস্টেশনের এমাথা-ওমাথা সেনাবাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় দেখা গেছে। যাত্রী ওঠা-নামার সময় বিভিন্ন বাসে ওঠে তল্লাশি করতে দেখা যায় সেনাদস্যস্যে।মোটর সাইকেলও তল্লাশী করা হয়।

বেলা আড়াইটার দিকে কাকরাইল থেকে মগবাজারমুখী ক্যাপ্টেন মনসুর আলী এভিনিউর হলি ফ্যামিলি মোড়ে দেখা গেছে বিপুল সংখ্যক সেনাসদস্য। সন্দেহজনক গাড়ি থামিয়ে তল্লাশি করেন তারা।

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতা ও ভারতে মুসলিমদের ওপর আক্রমণের প্রতিবাদে আজ শুক্রবার (২১ মার্চ) রাজধানীতে বিভিন্ন ইসলামি দল ও সংগঠনের বিক্ষোভ মিছিল কর্মসূচি সামনে রেখে এই সতর্ক অবস্থান বলে জানা গেছে বিভিন্ন সূত্রে।

একই সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতেও বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল বিভিন্ন সংগঠন। এই দুই কর্মসূচিই ছোট পরিসরে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল হয়েছে। বিকেলে রাজু ভাস্কর্যের সামনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে’ বিক্ষোভ সমাবেশ হয়। সেখান থেকে ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ’ নামে একটি প্ল্যাটফর্মের ঘোষণা দেওয়া হয়। এর আগে দুপুরে এখানে একই দাবিতে বিক্ষোভ করে ইনকিলাব মঞ্চ। বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেওয়া হয় এসব কর্মসূচিতে

এসব কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে— এমন আশঙ্কায় সামগ্রিক পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি হিসেবে সকাল থেকেই রাজধানী ঢাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় বলে জানায় সূত্র।

ইসলামী দলগুলোর বিক্ষোভ মিছিল সাধারণত বায়তুল মোকাররম মসজিদ কেন্দ্রিক বেশি হয়। তাই এই মসজিদের সামনে যৌথ বাহিনী মোতায়েন করা হয়। সঙ্গে ছিল জলকামান, এপিসি।

এ ছাড়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশেও যৌথ বাহিনীর অবস্থান দেখা গেছে। কোথাও কোথাও সাদা পোশাক ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিপুলসংখ্যক সদস্যকে জ্যাকেট পরে অবস্থান করতে দেখা গেছে।

কিউএনবি/অনিমা/২১ মার্চ ২০২৫,/রাত ৮:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit